পেট্রোল-অকটেন নিয়ে গুজবে কান দিবেন না: প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পেট্রোল-অকটেন নিয়ে গুজবে কান দিবেন না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ২৭, ২০২২ ৯:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ২৭, ২০২২ ৯:৩৪ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

জনগণকে পেট্রোল-অকটেন নিয়ে মিথ্যা কথায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশে চাহিদার চেয়ে বেশি পেট্রোল-অকটেন আছে। পেট্রোল-অকটেনের ঘাটতি নিয়ে কোনো গুজবে কান দিবেন না। ডিজেল আমাদের কিনতে হয় ঠিক। কিন্তু পেট্রোল-অকটেন কিনতে হয় না। সমালোচকরা অনেক বেশি জ্ঞানী তো, ছোট বিষয়গুলো ভুলে যান!’

বুধবার স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনা সভা হয়। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন।

সরকারপ্রধান বলেন, বিদ্যুৎ দিয়েছি সত্য, কিন্তু সারা বিশ্বে বর্তমানে কেমন অবস্থা বিরাজ করছে তা আপনারা জানেন। বিপদে যাতে না পড়ি সেজন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে। আমরা সাশ্রয়ী হবো। তার মানে এই না যে বিদ্যুৎ নেই।

সমগ্র বিশ্ব মুদ্রাস্ফীতির জন্য হিমসিম খাচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা আরও বলেন, ‘করোনা মোকাবিলা করতে করতেই আবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। পাল্টাপাল্টি স্যাংকশন। ফলে বিশ্বব্যাপী জ্বালানি খাদ্যের সংকট। সব দেশ বিদ্যুৎ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী। ইংল্যান্ড, জার্মানি প্রতিটি দেশে দুঃসময় চলছে। বাংলাদেশে যেন তেমন দুঃসময় না আসে সেজন্য প্রস্তুতি নিয়েছি। সবাইকে সাশ্রয়ী হতে হবে। তারপরও ভর্তুকি দিয়ে যাচ্ছি। উৎপাদন যেন অব্যাহত থাকে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ