পোশাক শ্রমিকদের সর্বনিন্ম ২৫ হাজার টাকা মজুরী দ্রুত ঘোষণা ও বাস্তবায়ন দাবি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পোশাক শ্রমিকদের সর্বনিন্ম ২৫ হাজার টাকা মজুরী দ্রুত ঘোষণা ও বাস্তবায়ন দাবি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ৩, ২০২৩ ৩:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ৩, ২০২৩ ৩:০৯ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি
আন্দোলনরত পোশাক শ্রমিকদের নূন্যতম মজুরী ২৫ হাজার টাকার দাবী মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রখ্যাত শ্রমিকনেতা ও বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস, শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারন সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম ।
আজ এক বিবৃতিতে শ্রমিক দল নেতৃবৃন্দ উল্লেখ করেন যে, দ্রব্য মূল্যের উর্দ্ধগতির কারনে শ্রমিকদের জীবনে চরম দূর্ভোগ নেমে এসেছে। শ্রমিকরা দীর্ঘদিন যাবৎ বেতন বৃদ্ধির দাবী জানিয়ে আসছিল। শ্রমিকদের ন্যায্য দাবীকে উপেক্ষা করার কারনে শ্রমিকরা আন্দোলন করতে বাধ্য হচ্ছে। শ্রমিকদের এই আন্দোলনকে নূন্যতম সম্মান ও সমর্থন না করে তাদের উপর আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করে হত্যা ও আহত করার ঘটনা সরকার, সরকারী দল ও মালিক পক্ষ দ্বায় এড়াতে পারবে না। দুই বছর আগে ও বর্তমানের বাজারদর, গ্যাস, বিদূৎসহ প্রতিটি নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের দাম আকাশ পাতাল পার্থক্য। ২ বছর পূর্বের তুলনায় বর্তমানের ১ ডালারের দাম ৪০/৪৫ টাকা বৃদ্ধি পাওয়ায় মালিকদের মুনাফা বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে দ্রব্যমূল্য উর্দ্ধগতির কারনে শ্রমিকরা নিঃস্ব হচ্ছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল গত “মে দিবসের শ্রমিক সমাবেশ” ও “৩০ সেপ্টেম্বরের শ্রমিক কর্মচারী জাতীয় কনভেনশন” এর ঘোষণায় পোশাক শ্রমিকদের নূন্যতম মজুরী ২৫ হাজার টাকার প্রস্তাব গ্রহন করেছে।
পোশাক শ্রমিকদের মজুরী নির্ধারনের জন্য সরকারের পক্ষ থেকে ৬ মাস মেয়াদী মজুরী বোর্ড গঠন করা হয়, যা গত ৯ সেপ্টেম্বর’২৩ মজুরী বোর্ডের মেয়াদ শেষ হলে সরকারের পক্ষ থেকে মজুরী বোর্ডের মেয়াদ ৩০ ডিসেম্বর’২৩ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই বিষয়ে আমাদের প্রশ্ন ৬ মাসে মজুরী বোর্ড শ্রমিকদের বেতন বৃদ্ধি না করে ৩০ নভেম্বর পর্যন্ত সময় বাড়ানো- প্রকারন্তরে মজুরী বোর্ড সময় ক্ষেপনকরে অবৈধ সরকারীকে আগামী নির্বাচনের বৈতরনী পার হওয়ার কুট কৌশল নিয়ে মালিকদের পক্ষ নিয়েছে।
আন্দোলনে এখন পর্যন্ত গাজীপুরে পুলিশের গুলিতে ২ জন নিহত ও ঢাকার মিরপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় শত শত শ্রমিক গুলিবিদ্ধ হয়ে আহাত হয়েছে। এর জন্য সরকার, সরকারী দল ও মালিক পক্ষে সরাসরি দায়ী ।
অন্যদিকে বিজেএমই নেতৃবৃন্দ পোশাক শ্রমিকদের দাবী ও আন্দোলনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে “কাজ না করলে বেতন পাবেনা শ্রমিকরা” ও “বন্ধ করে দেওয়া হবে কারখানা” বলে দাম্ভিকতা দেখাচ্ছে। এতো কিছু করার পরেও শ্রমিকদেরদের দমিয়ে রাখতে পুলিশ প্রশাসন ও মালিকপক্ষ পোশাক শ্রমিক নেতৃবৃন্দ ও আন্দোনরত নিরীহ শ্রমিকদের নামে মিথ্যা মামলার দিয়ে হয়রানী করছে, যা উদুরপিন্ডি বুদুর ঘারে চাপানোর সামিল।
বিবৃতিতে শ্রমিকদল নেতৃবৃন্দ নিহত শ্রমিকদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরন, আহতদের সু চিকিৎসা ও ক্ষতিপূরন এবং দায়ীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করে শ্রমিকদের দাবীকৃত সর্বনিন্ম ২৫ হাজার টাকা মজুরী দ্রুত মেনে নিয়ে বাস্তাবায়নের দাবী জানিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ