পৌরসভা নির্বাচনে নায়িকার বাবার জামানত বাজেয়াপ্ত - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পৌরসভা নির্বাচনে নায়িকার বাবার জামানত বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৮, ২০২২ ৮:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৮, ২০২২ ৮:১৬ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনে ঢাকাই সিনেমার নায়িকা তানহা মৌমাছির বাবা জয়নাল আবেদীন জিনু কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত খুইয়েছেন। তিনি পৌরসভার ৯নং ওয়ার্ডে প্রাপ্ত ভোটের ১২ শতাংশেরও কম ভোট পান। যার কারণে এই নায়িকার বাবার জামানত বাজেয়াপ্ত হয়।

পাঁচবিবি পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, কোনো প্রার্থী প্রাপ্ত ভোটের ৮ ভাগের ১ ভাগের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। এই হিসাবে ওই ওয়ার্ডের কয়েকজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছেন। জামানত বাজেয়াপ্তের তালিকায় জয়নাল আবেদীন জিনুও রয়েছেন।

৯ নম্বর ওয়ার্ডে ২ হাজার ৪৫৩ ভোটের মধ্যে মোট ভোট পড়েছে এক হাজার ৭৭২টি। এর মধ্যে নায়িকা তাহনা মৌমাছির বাবা জয়নাল আবেদীন জিনু (উট পাখি) পেয়েছে ১২৬ ভোট, একই ওয়ার্ডে কাওসার মন্ডল (পানির বোতল) পেয়েছেন ৫৫ ভোট, রুহুল আমিন (টেবিল ল্যাম্প) পেয়েছেন ৮৬ ভোট। তাদের তিনজনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে।

সীমানা জটিলতা মামলার কারণে দীর্ঘ সাড়ে ১১ বছর পর বুধবার (২৭ জুলাই) পাঁচবিবি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ