প্রকাশ্য এলো মুন্না খান-পরী'র 'অন্তর পোড়া গন্ধ' - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রকাশ্য এলো মুন্না খান-পরী’র ‘অন্তর পোড়া গন্ধ’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৬, ২০২৩ ১২:৫৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৬, ২০২৩ ১২:৫৭ পূর্বাহ্ণ

 

বৃহস্পতিবার (৫ জানুয়ারী ) বিকাল ৪ টায় মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে নতুন মিউজিক্যাল ফিল্ম ‘অন্তর পোড়া গন্ধ’ । গানটি লিখেছেন শাহরিয়ার শাওন। সুর ও সংগীত আয়োজন করেছেন আকাশ মাহমুদ। গানটিতে কন্ঠ দিয়াছেন কন্ঠশিল্পী আকাশ মাহমুদ । ডিওপিতে এম কে মোশারফ ও মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন রাজু আহমেদ। গানটিতে মডেল হিসাবে ছিলেন মুন্না খান- দরিন সুলতানা পরী । রূপসজ্জায় ছিলেন বাবু।

মডেল ও অভিনেতা মুন্না খান বলেন, কণ্ঠশিল্পী আকাশ মাহমুদের গাওয়া ‘অন্তর পোড়া গন্ধ’ গানটি অসাধারণ। প্রথমবারের দরিন সুলতানা পরী’র সাথে জুটি বেঁধে কাজ করেছি। গানটি নিয়ে দারুণ একটি মিউজিক ভিডিওটা নির্মান করা হয়েছে। আমার বিশ্বাস তার সুনিপুণ অভিনয় দর্শকদের কাছে আলাদাভাবে প্রশংসা কুড়াবে। আর দর্শকরা ভালোভাবে গানটি গ্রহণ করলেই আমাদের সার্থকতা।

মডেল দরিন সুলতানা পরী বলেন, মুন্না খানের সাথে প্রথমবার মিউজিক্যাল ফিল্মে কাজ করলাম। তাছাড়া গানটি খুবই ভালো লেগেছে সুর ও সংগীতায়োজন অসাধারণ। নির্মাতা রাজু আহমেদ যত্ন নিয়েই গানটি নির্মান করেছেন পুবাইল, গাজিপুরের মনোরম লোকেশনে। গানটি মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে আশা করছি গানটি সবার ভালো লাগবে।

নির্মাতা রাজু আহমেদ বলেন, ‘অন্তর পোড়া গন্ধ’ গানটি প্রকাশ্য এলো। গানের সঙ্গে সামঞ্জস্য রেখে এর ভিডিওটি নির্মাণ করেছি৷ ভালো একটি কাজ হয়েছে। আশা করছি,সবার গানটি দেখে ভালো লাগবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ