প্রচারণা চালিয়ে যাওয়া ‘ভোটের গাড়ি’ এখন চুয়াডাঙ্গায় - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রচারণা চালিয়ে যাওয়া ‘ভোটের গাড়ি’ এখন চুয়াডাঙ্গায়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫ ১১:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫ ১১:১৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে প্রচারণা চালিয়ে যাওয়া ‘ভোটের গাড়ি’ এখন চুয়াডাঙ্গায়। ‘দেশের চাবি আপনার হাতে’ প্রতিপাদ্য বিষয়ে জেলায় এই গাড়ির মাধ্যমে সোমবার (২৯ ডিসেম্বর) রাত ৯টা থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলে এ প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য ছাড়াও ‘ভোটের গাড়ি’র মাধ্যমে প্রদর্শিত প্রামাণ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে জুলাই গণ অভ্যুত্থান, জুলাই যোদ্ধা, আবরার ফাহাদ হত্যা, ফেলানী হত্যাকাণ্ড, প্রবাসীদের ভোট, গণভোটের মাধ্যমে সংস্কার ইত্যাদি।

আসন্ন গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ‘সুপার কারাভান’ নামে ১০টি গাড়ির বহর নিয়ে গত ২২ ডিসেম্বর এ যাত্রা শুরু করে।

এই যাত্রার অংশ হিসেবে আজ সোমবার রাতে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে প্রদর্শনীর আয়োজন করা হয়। তীব্র শীত উপেক্ষা করেও দর্শনার্থীরা চলচ্চিত্র উপভোগ করেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ নিয়ে প্রস্তাবিত গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে সোমবার রাতে ‘ভোটের গাড়ি’র মাধ্যমে চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ‘ভোটের গাড়ি’র মাধ্যমে চুয়াডাঙ্গা শহরের প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হচ্ছে।

এই কার্যক্রমে জেলা প্রশাসন সহযোগিতা দিয়ে যাচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ