প্রতিটি রাষ্ট্রেরই দায়িত্ব মানবাধিকার রক্ষা করা : মঞ্জুর হোসেন ঈসা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মে ৩০, ২০২২ ৮:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মে ৩০, ২০২২ ৮:০১ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, প্রতিটি রাষ্ট্রের দায়িত্ব মানবাধিকার রক্ষাকরা এবং উৎসাহিত করা। রোহিঙ্গাদের ওপর যে নির্যাতন চালানো হয়েছে, সেটি মানবাধিকার লঙ্ঘন। বাংলাদেশ তাদের আশ্রয়দিয়ে দেখিয়েছে, বাংলাদেশের সরকার ও জনগন মানবাধিকারকে সম্মান করে।
সোমবার (৩০ মে) সন্ধ্যায় ঘোরাশাল লাক্সারী রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির নরসিংদীজেলা ও বিভিন্ন উপজেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
একবিংশ শতাব্দীতে মানবাধিকার কী কথার কথা নাকি বাস্তবতা, সে বিষয়ে তিনি বলেন, অন্য বৃহৎ লক্ষ্য অর্জনের জন্যমানবাধিকারকে সম্মান জানাতে হবে।
আন্তর্জাতিক শান্তি এবং ব্যবস্থা বজায় রাখার জন্য মানবাধিকার অত্যন্ত জরুরি বলেও তিনি মন্তব্য করেন।
সংগঠনের নরসিংদী জেলা সভাপতি অধ্যাপক খালেদ রসুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করে সংগঠনের উপদেষ্টাবিশিষ্ট রাজনীতিক, কলাম লেখক এম. গোলাম মোস্তফা ভুইয়া, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন নরসিংদী ইনডিপেনডেন্টকলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক লায়ন আলআমিন, নরসিংদী জেলা কমিটির প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ কামরুল ইসলাম প্রমুখ।
নরসিংদী জেলা কমিটি : উপদেষ্টা অধ্যাপক আতিকুল ইসলাম, নুরুল আমিন সানি, মো. আলমগীর হোসেন, সভাপতি – অধ্যাপক খাদেম রসুল সরকার, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা এসলাহী, সাংগঠনিক সম্পাদক মো. ওয়ালিউল্লা, যুগ্মসাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক, দপ্তর সম্পাদক মো. সজিব মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক কাজী আফরোজা।
নরসিংদী সদর উপজেলা : সভাপতি হাসিবুর রহমান অনিক, সাধারন সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদকজামাল উল্লাহ।
পলাশ উপজেলা : সভাপতি মো. আ. বাতেল, সাধারন সম্পাদক মো. মেহেদী হাসান তানভির, সহ–সভাপতি মেজবাউদ্দিনভুঞা, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম।
রায়পুরা উপজেলা : সভাপতি আরেফিন, সাধারন সম্পাদক এস এম শরিফ, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ।
শিবপুর উপজেলা : সভাপতি মো. শহীদুল্লাহ, সাধারন সম্পাদক জাকারিয়া সরকার, সহ–সভাপতি এইচ এম মামুন, সাংগঠনিকসম্পাদক শাহাদাত হোসেন।
মোনহরদী উপজেলা : সভাপতি মো. মাজহারুল ইসলাম, সাধারন সম্পাদক মোসাহেব হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম।
জনতার আওয়াজ/আ আ