প্রতিবাদের এই সময়ে নজরুল প্রাসঙ্গিক: মির্জা ফখরুল ইসলাম - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রতিবাদের এই সময়ে নজরুল প্রাসঙ্গিক: মির্জা ফখরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ২৬, ২০২২ ২:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ২৬, ২০২২ ২:২৩ অপরাহ্ণ

 

বর্তমান রাজনৈতিক সংকট এবং স্বেচ্ছাচারী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এখনো প্রাসঙ্গিক ও প্রেরণাদায়ক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘নজরুলের রাজনীতি-বাংলাদেশের রাজনীতি’ শীর্ষক আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, কবিদের মধ্যে জাগিয়ে তোলা মানুষকে, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, নিপীটনের বিরুদ্ধে আমার মনে হয় এই সময়ে নজরুল ইসলামকে যদি স্মরণ করি তাহলে আরও বেশি অনুপ্রাণিত হব।

তিনি বলেন, যখন ভোলাতে আমার ভাই নুর আলম কে গুলি করে হত্যা করা হয়, যখন ইলিয়াস আলীকে গুম করে দেয়া হয়, অথবা যখন আমাদের নেতা কর্মীদের উপর নির্যাতন-নিরন করা হয়। যখন আমরা দেখি আমাদের নেতা গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে বন্দী করে রাখা হয়। যখন আমাদের নেতা তারেক রহমানকে অন্যায় ভাবে বিদেশে নির্বাসিত করে রাখা হয়। তখন নজরুল ইসলাম আমার কাছে অনেক বেশি প্রাসঙ্গিক মনে হয়। অনেক বেশি থাকে অনুসরণ করতে ইচ্ছে করে।

বর্তমানে সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, এখন নিরেট বাস্তবতা হচ্ছে ভয়াবহ ফ্যাসিবাদী দানবীয় মনস্টার আমাদের সবকিছুকে দুমড়ে মুচড়ে ধ্বংস করে দিয়েছে। তাকে প্রতিহত করা এবং পরাজিত করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য।

নজরুল গবেষক ও চেয়ারপার্সনের উপদেষ্টা কবি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির ব্যাপারী সহ অনেকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ