প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করবে চীন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করবে চীন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ৯, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ৯, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এক্ষেত্রে তিনি ভিন্নতার যথাযথ ব্যবস্থাপনা ও সরবরাহ ব্যবস্থাপনা বাড়ানোয় গুরুত্বারোপ করেছেন।

বুধবার (৮ এপ্রিল) শেষ হওয়া দুই দিনের কেন্দ্রীয় প্রতিবেশী কর্ম সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এমন কথা বলেন।

বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্যযুদ্ধ বৃদ্ধির পর এই প্রথম জনসম্মুখে ভাষণ দেন চীনের প্রেসিডেন্ট। শি জিনপিং বলেন, একটি যৌথ ভবিষ্যত সম্প্রদায় গড়ে তোলার ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে চীনের কূটনীতিকে অগ্রাধিকার দেওয়া হবে।

সংবাদমাধ্যম সিনহুয়া থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিবেশীদের সঙ্গে চীনের সম্পর্ক আধুনিক ইতিহাসের সেরা স্তরে রয়েছে।

এদিকে চীনের ওপর শুল্ক আরও ৫০ শতাংশ বাড়িয়ে ১০৪ শতাংশ করেছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউজের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানায় মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।

এর আগে, সোমবার চীনের প্রতি সতর্কতা উচ্চারণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তারা (চীন) যদি আমেরিকান পণ্যের ওপর নতুন করে আরোপ করা ৩৪ শতাংশ শুল্ক প্রত্যাহার না করে তাহলে তাদের ওপর আরও শুল্ক চাপানো হবে।

গত সপ্তাহে চীনের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক ঘোষণার পর তারাও আমদানিকৃত সব আমেরিকান পণ্যের ওপর প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে নতুন করে ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ