প্রতিরক্ষা বাহিনীর মর্যাদা হুমকির মুখে : আ স ম আবদুর রব - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:১৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রতিরক্ষা বাহিনীর মর্যাদা হুমকির মুখে : আ স ম আবদুর রব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ৫, ২০২৩ ১০:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ৫, ২০২৩ ১০:৩৫ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, বাংলাদেশের সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাতে জাতিসঙ্ঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করতে না পারে সেজন্য নিষেধাজ্ঞা দিতে মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ জানিয়ে ছয় কংগ্রেসম্যানের চিঠি দেয়াটাই বাংলাদেশ ও দেশের নিরাপত্তা বাহিনীর জন্য অসম্মানজনক।

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির ছয় কংগ্রেসম্যানের লিখিত চিঠির প্রতিক্রিয়ায় গভীর উদ্বেগ জানিয়ে সোমবার (৫ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, কর্তৃত্ববাদী শাসন, সীমাহীন দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন, দিনের ভোট রাতে এবং গুম-খুনের যে পাপ সরকার করেছে, তার কারণেই আজ দেশপ্রেমিক বাহিনীর শান্তিমিশনে অংশগ্রহণ হুমকির মুখে পড়েছে। সরকারের ক্ষমতা ধরে রাখার অপকৌশলের দায়ে দেশ ও প্রতিরক্ষা বাহিনীর মর্যাদা বিনষ্ট করা কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়। সরকারের অপরিণামদর্শিতায় যদি দেশপ্রেমিক বাহিনীর উপর শান্তি মিশনে অংশগ্রহণ বিষয়ে কোনো প্রতিকূলতা তৈরি হয় তবে তা হবে জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক।

তিনি আরো বলেন, নির্বাচনে জালিয়াতি করার অভিযোগ অস্বীকার না করে মানবাধিকার লঙ্ঘন বন্ধ ও আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে সাংবিধানিক পথে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থাই হবে দেশ ও দেশপ্রেমিক প্রতিরক্ষা বাহিনীর মর্যাদা সুরক্ষার পদক্ষেপ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ