প্রতি বেলায় ৩০ হাজার লোকের রান্না হচ্ছে সমাবেশের মাঠে - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রতি বেলায় ৩০ হাজার লোকের রান্না হচ্ছে সমাবেশের মাঠে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ১১, ২০২২ ৪:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ১১, ২০২২ ৪:০৯ অপরাহ্ণ

 

ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশে বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের জন্য রান্না করা খাবারের ব্যবস্থা করছেন বিএনপি নেতারা। প্রতি বেলায় প্রায় ৩০ হাজার লোকের রান্নার আয়োজন করছে দায়িত্বশীল সাংগঠনিক টিম।

এরমধ্যে ফরিদপুর জেলা বিএনপির উদ্যোগে প্রতি বেলায় দশ হাজার লোকের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া জেলা কৃষক দলের উদ্যোগে ৮ হাজার এবং গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ী জেলা বিএনপির উদ্যোগেও পৃথকভাবে রান্নার আয়োজন করা হয়। প্রতিবেলায় খাবারের জন্য সবজি খিচুড়ি ও পানি দেওয়া হচ্ছে। এছাড়া নেতাকর্মীদের জন্য সবসময় চা এর ব্যবস্থাও আছে।

বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশ‌‌কুর রহমান জানান, তারা গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে রান্নার আয়োজন করেছেন। আর এটি আগামীকাল সমাবেশ পর্যন্ত চলবে। ফরিদপুর জেলা বিএনপির উদ্যোগে তারা প্রতিদিন প্রতি বেলায় দশ হাজার লোকের রান্নার ব্যবস্থা করছেন। অন্যান্য বিভিন্ন সংগঠন এবং অন্যান্য জেলা বিএনপির উদ্যোগেও পৃথকভাবে রান্নার আয়োজন করা হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ