প্রতীকী হেলিকপ্টারে শেখ হাসিনার পালানোর মুহূর্ত উদযাপন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রতীকী হেলিকপ্টারে শেখ হাসিনার পালানোর মুহূর্ত উদযাপন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগ্রীহিত
গত বছরের এই দিনে (৫ আগস্ট) দেশের রাজনৈতিক ইতিহাসে এক নাটকীয় অধ্যায়ের সূচনা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপনে গণভবন ত্যাগ করে ভারতে পালিয়ে যান৷ সেই দিনের বর্ষপূর্তিতে ‘জুলাই পুণর্জাগরণ’ উদযাপনে প্রতীকী হেলিকপ্টারে শেখ হাসিনার পালানোর মুহূর্ত উদযাপন করা হয়েছে।

আজ (মঙ্গলবার) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত অনুষ্ঠানে কয়েকশত ‘বেলুন হেলিকাপ্টার’ আকাশে উড়িয়ে দেওয়া হয়৷ বেলুনগুলো আকাশে উড়তেই উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত জনতা।

আয়োজকদের দাবি, দেশকে দুঃশাসন থেকে মুক্ত করার এক ঐতিহাসিক দিন ৫ আগস্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়েই এ দেশে একটি নতুন যুগের সূচনা হয়।”অনুষ্ঠানে সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় শুরু হয় মূল আয়োজন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ