প্রত্যেকটা হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নেব: নাসীরুদ্দীন পাটোয়ারী - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০৪, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রত্যেকটা হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নেব: নাসীরুদ্দীন পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৮:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৮:৪০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
প্রত্যেকটি ঘটনার হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম–এর উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ-সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সারাদেশে সহিংসতা, নির্যাতন, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে এ আয়োজন করে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

ভোট কারচুপির অভিযোগ তুলে নাসীরুদ্দীন বলেন, ‘ওরা শুধু ভোট চুরি নয়, ডাকাতি করেছে। নির্বাচন ঘিরে যেসব বোনের ওপর আক্রমণ করা হয়েছে, পেটে লাথি মারা হয়েছে, বোরকা ধরে টান দেওয়া হয়েছে, গুলিবিদ্ধ করা হয়েছে; আমরা প্রত্যেকটির হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নেব ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘এতদিন বলা হতো আমরা নাকি নির্বাচন চাই না। কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়েছি আমরা বাংলাদেশে গণতন্ত্র চাই। তাই এখন আর কোনো নয়ছয় চলবে না। জনগণ সংস্কারের পক্ষে যে হ্যাঁ ম্যান্ডেট দিয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধের উদ্যোগ নিতে হবে।’

পাটোয়ারী বলেন, ‘নির্বাচনের পর আমরা ১১ দলীয় জোট আবারও জনগণের সামনে হাজির হয়েছি। আমরা বিরোধী দল হিসেবে রাজপথে থাকব। জনগণের ওপর যারা নতুনভাবে জুলুম চাপাতে চাইছে, তাদের কাছ থেকে আমরা ইঞ্চি ইঞ্চি করে হিসাব নেব।’

এনসিপির এই নেতা শহীদ ওসমান হাদি–এর বিচারের দাবিও তোলেন। তিনি বলেন, ‘ঢাকা-৮ আসনের এমপি হিসেবে আজ শহীদ ওসমান হাদি আমাদের মাঝে থাকতে পারতেন। কিন্তু আল্লাহ তাঁকে শহীদ হিসেবে নিয়েছেন। আমরা বিচারের দাবিতে মাঠে গিয়েছি। যেহেতু আজ বায়তুল মোকাররম থেকে বিরোধী দলীয় যাত্রা শুরু হচ্ছে, তাই সরকারের প্রতি আহ্বান জানাবো যেন দ্রুত গতিতে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করা হয়।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ