প্রথমবারের মতো গার্মেন্টস শ্রমিকদের জন্য জুম্বা ফিটনেস
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, ডিসেম্বর ৩০, ২০২৩ ৩:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, ডিসেম্বর ৩০, ২০২৩ ৩:৪১ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
আমাদের দেশের গার্মেন্টস কর্মীরা দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে ব্যাপক ভূমিকা পালন করে থাকেন। তাদের অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশের গার্মেন্টস রপ্তানি শিল্পটি পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে আছে। বিভিন্ন শারীরিক, মানুষিক আর আর্থিক প্রতিকূলতার মধ্যে তাদের কাজ করে যেতে হয় আট / দশ ঘন্টা বা তার ও বেশি। তারা বিনোদন কিংবা মানুষিক ও শারীরিক বিকাশের দিক দিয়ে অবহেলিত।
এ সকল মহিলা এবং পুরুষ গার্মেন্টস শ্রমিকদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য এর কথা চিন্তা করে দেশের প্রথম গার্মেন্টস ‘দেশ গার্মেন্টস লিমিটেড ‘ গত ২৩ ডিসেম্বর ২০২৩ থেকে শুরু করেছে “হেলথ এন্ড ওয়েলনেস প্রোগ্রাম ফর গার্মেন্টস ওয়ার্কার উইথ জুম্বা ফিটনেস বাই কৃতি “।
দেশ গার্মেন্টস এর প্রায় এক হাজার শ্রমিক এবং কর্মচারীরা এখন থেকে প্রতিমাসে একটি দিনে জুম্বা ফিটনেস এবং মেন্টাল হেলথ প্রোগ্রাম এর সুবিধা পেয়ে থাকবে। দেশের জনপ্রিয় ফিটনেস কোচ এবংজুম্বা ইন্সট্রাক্টর সুমাইয়া চৌধুরী ঢাকা থেকে চট্টগ্রামে এসে দেশ গার্মেন্টস এর ফ্যাক্টরি তে এই কার্যক্রম টি পরিচালনা করবেন। প্রথম বারের মতো এধরণের একটি ইভেন্ট উদ্যোগ নেয়ার ক্ষেত্রে যিনি অগ্রণী ভূমিকা পালন করেন তিনি হচ্ছেন দেশ গ্রুপ অফ কোম্পানিজ এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব ভিদিয়া অমৃত খান।

তিনি এবং সুমাইয়া চৌধুরী , যিনি কোচ কৃতি নাম ব্যাপক পরিচিত তারা দুজনে মিলে দেশের জগএ (রেডি মেড গার্মেন্টস ) সেক্টরে চমৎকার এবং প্রয়োজনীয় একটি উদ্যোগের সূচনা করলেন। এবেপারে জনাব ভিদিয়া অমৃত খান বলেন যে যারা (শ্রমিকরা) আমাদের জন্য এতো কষ্ট করছেন অথচ তাদের ভালো লাগা কিংবা সুস্থ থাকার ক্ষেত্রে আমরা যতটুকু করছি তা একেবারেই অপ্রতুল বা নগন্য। তিনি বলেন কাওকে না কাওকে তো শুরু করতেই হবে এবং তিনি এটি শুরু করছেন যা পর্যায় ক্রমে অন্নান্য গার্মেন্টস এর ক্ষেত্রেও ছড়িয়ে পরবে। এধরণের একটি উদ্যোগের সাথে জড়িত হতে পেরে সুমাইয়া চৌধুরী ও অনেক আনন্দিত এবং গর্বিত। তিনি বলে যে জগএ (রেডি মেড গার্মেন্টস ) সেক্টরে জুম্বা নিয়ে এধরণের উদ্যোগ এশিয়া মহাদেশে এটিই প্রথম যেখানে ১০০০ এরও বেশি কর্মচারী এবং কর্মকর্তা অংশগ্রহণ করেছে। তারা মনে করেন শ্রমিক দের জন্য এধরণের উদ্যোগ আরো বেশি বেশি হওয়ার প্রয়োজন আছে।
জনতার আওয়াজ/আ আ