প্রথমবারের মতো নিজ বিভাগের কর্মস্থলে আইসিটি উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রথমবারের মতো নিজ বিভাগের কর্মস্থলে আইসিটি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ১২, ২০২৪ ১:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ১২, ২০২৪ ১:৩১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ নিজ বিভাগে অফিস করছেন।

সোমবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৯টার পর রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে যান তিনি।

এ সময় তাকে স্বাগত জানান কর্মকর্তারা। পরে বিসিসি সম্মেলন কক্ষে বৈঠকে বসেন নাহিদ ইসলাম।

বৈঠকের শুরুতেই হাসিনা সরকারের পতন আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর আইসিটি বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুরু হয়।

এর আগে, রবিবার (১১ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে যোগ দিয়ে সাংবাদিকদের বলেন, ইন্টারনেট সেবা একটি মানবাধিকার, তা বন্ধ বা গতি কমানোর মতো কাজ যেন না হয় সেদিকে নজর থাকবে। আগে ইন্টারনেট শাটডাউনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ