প্রথমবারের মত ওয়েব সিরিজে পুরস্কার পেলেন মোশাররফ করিম - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রথমবারের মত ওয়েব সিরিজে পুরস্কার পেলেন মোশাররফ করিম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ২৪, ২০২৪ ১১:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ২৪, ২০২৪ ১১:২৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
প্রথমবারের মত ওয়েব সিরিজ বিভাগে মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার পেলেন আমাদের দেশের অন্যতম জনপ্রিয় ও গুণী অভিনেতা মোশাররফ করিম।

গোলাম সোহরাব দোদুল পরিচালিত হইচই বাংলাদেশের ‘মোবারকনামা’ সিরিজে নাম ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। পর্দায় তার দাপুটে পদচারণা আমজনতাকে যেমন বিনোদিত করেছে, তেমনি সমালোচকদেরও সমর্থন আদায় করেছেন তিনি। যার ফলাফল এই পুরস্কার।

এর আগে ৯ বার মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছিলেন তিনি।

সমালোচক বিভাগে শ্রেষ্ঠ টিভি অভিনেতা হিসেবে ৩ বার (২০০৮, ২০১২, ২০১৩) এবং তারকা জরিপ বিভাগে দর্শক ভোটে ৬ বার (২০০৯, ২০১১, ২০১৩, ২০১৪, ২০১৫, ২০১৬) মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছিলেন তিনি।

এবারের পুরস্কার সহ মোশাররফ করিমের মোট মেরিল প্রথম আলো পুরস্কার হলো ১০ টি। অভিনন্দন, প্রিয় মোশাররফ করিম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ