প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পেল সামোয়া - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৪, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পেল সামোয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ২০, ২০২৪ ৮:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ২০, ২০২৪ ৮:৫৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ স্পোর্টস ডেস্ক

২০২৫ সালের অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নাম লেখালো সামোয়া। পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে বাছাই পর্বে সেরা হয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। নারী-পুরুষ মিলিয়ে সিনিয়র বা বয়সভিত্তিক ক্রিকেটে এবারই প্রথম কোনো বিশ্বকাপে খেলার সুযোগ পেল সামোয়া।

এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ের শেষ ম্যাচে ফিজিকে ৪ উইকেটে হারায় সামোয়ার মেয়েরা। ছয় ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে চার দলের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় তারা।

বাছাইয়ের শেষ ম্যাচে ফিজিকে ৮৭ রানে আটকে রাখে সামোয়া। পরে ৩৪ বল বাকি থাকতে সেটি টপকে যায় এভিয়েটা ফেতু মাপুর নেতৃত্বাধীন দল। ছয় ম্যাচের মধ্যে শুধু পাপুয়া নিউগিনির বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচটি হারে তারা।

চার দলের টুর্নামেন্টে একরকম আন্ডারডগই ছিল সামোয়া। গত বছরের বিশ্বকাপ খেলা ইন্দোনেশিয়া ও এক ঝাঁক আন্তর্জাতিক ক্রিকেটার নিয়ে গড়া পাপুয়া নিউ গিনির সম্ভাবনাই ধরা হচ্ছিল বেশি। সেসব ছাপিয়ে প্রথম ম্যাচে পাপুয়া নিউ গিনির ১২৩ রান টপকে জয় পায় সামোয়া।

এরপর ইন্দোনেশিয়া ও ফিজিকে হারিয়ে বিশ্বকাপের পথে এগিয়ে যায় তারা। তবে দ্বিতীয় লেগের প্রথম ম্যাচে পাপুয়া নিউ গিনির কাছে হেরে যায় সামোয়া। সেই ধাক্কা সামলে শেষ দুই ম্যাচ জিতে মালয়েশিয়া ও থাইল্যান্ড আসরে জায়গা করে নেয় ওশেনিয়া অঞ্চলের দেশটি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ