প্রথমবার টেলিভিশন অনুষ্ঠানে চিত্রা জহির - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৯, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রথমবার টেলিভিশন অনুষ্ঠানে চিত্রা জহির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ২৭, ২০২৬ ৪:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ২৭, ২০২৬ ৪:১৮ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
খ্যাতিমান অভিনেত্রী চিত্রা জহির। তার শুরুটা হয় অভিনয় দিয়ে। অভিষেক হয়েছিল কলকাতায় রাজেশ তরফদারের হাত ধরে। এরপর এহতেশাম পরিচালিত ‘রাজধানীর বুকে’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথম ঢাকাই চলচ্চিত্রে যাত্রা শুরু। একে একে অভিনয় করেন ‘আজান’, ‘তোমার আমার’, ‘শাদী’, ‘রাজা এলো শহরে’, ‘বন্ধন’, ‘গোধূলির প্রেম’সহ বেশ কয়েকটি বাংলা এবং উর্দু চলচ্চিত্রে। অভিনয়ের সূত্র ধরেই পরিচয় এবং বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রযোজক, পরিচালক কাজী জহিরের সঙ্গে। চিত্রা ফিল্মসের ব্যানারে প্রযোজনা করেন–নয়ন তারা, ময়নামতি, অবুঝ মন, চাষির মেয়ে, বধূ বিদায়, আমার স্বপ্নসহ বেশ কয়েকটি চলচ্চিত্র।

এই প্রথম চিত্রা জহির হাজির হয়েছেন টেলিভিশনের একটি অনুষ্ঠানে। এতে তিনি তার অভিনয় এবং ব্যক্তি জীবনের নানা জানা-অজানা কথা বলেছেন। ‘অনেক সাধের ময়না’ শিরোনামে অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সিনিয়র সাংবাদিক আবদুর রহমান। অনুষ্ঠানটি আগামীকাল চ্যানেল আইতে বিকেল ৫টা ২০ মিনিটে প্রচার হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ