প্রথমবার মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন বলিউড সুন্দরী বিপাশা - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রথমবার মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন বলিউড সুন্দরী বিপাশা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৬, ২০২৩ ৫:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৬, ২০২৩ ৫:৪৪ অপরাহ্ণ

 

মা হওয়ার পর মাঝে মধ্য়েই মেয়ে দেবীকে নিয়ে ছবি দিয়েছেন বলিউড সুন্দরী বিপাশা বসু। তবে কখনই প্রকাশ্য়ে আনেননি মেয়ের মুখ। সেলেবরা ইদানিং এমনটাই করে থাকেন। অনুরাগীদের হাজার আবদারের পরেও প্রকাশ্যে আনেন না তাঁদের সন্তানদের মুখ। ঠিক যেমন আনুশকা-বিরাটের ভামিকা, রণবীর-আলিয়ার রাহা। তবে বিপাশা আর গোপন রাখলেন না। বরং সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন ছোট্ট মেয়ে দেবীর ছবি। মেয়ে দেবীর ছবি পোস্ট করে বিপাশা লিখলেন, ‘হ্য়ালো ওয়ার্ল্ড… আই অ্য়াম দেবী।’ ছোট্ট দেবীকে দেখে সোশ্যাল মিডিয়ায় আদরে ভরিয়ে দিলেন অভিষেক বচ্চন ও মালাইকা অরোরা।

মডেল হিসেবে মুম্বাইয়ে কেরিয়ার শুরু করেছিলেন বিপাশা। শোনা যায়, সেই সময় ডিনো মোরিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। পরে সিনেমার জগতে প্রবেশ করেন অভিনেত্রী। সেই সময় জন আব্রাহামের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। জনের সঙ্গে বিচ্ছেদের বেশ কিছুদিন পর করণের প্রেমে পড়েন বিপাশা। ২০১৫ সালে ‘অ্যালোন’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময়ই নাকি দু’জনের সম্পর্কের সূত্রপাত। ২০১৬ সালে বিয়ে করেন করণ-বিপাশা। বিয়ের পাঁচ বছর পর তাঁদের প্রথম সন্তানের জন্ম হয়েছে।

সন্তানের জন্ম নিয়ে বেশ চিন্তিত ছিলেন বিপাশা বসু। সেকথা এক সাক্ষাৎকারেও তিনি বলেছিলেন। জানিয়েছিলেন, প্রেগন্যান্সির প্রথম ক’টা মাস খুব শক্ত ছিল। সামান্য খাবারও খেতে পারতেন না। ওজনও কমে গিয়েছিল। তবে ধীরে ধীরে নিজেকে সামলে নেন বিপাশা। তাতে করণও সাহায্য করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ