প্রথমাবারের মতো পুলিশ দম্পতি একসঙ্গে পদকে ভূষিত - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৪, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রথমাবারের মতো পুলিশ দম্পতি একসঙ্গে পদকে ভূষিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩, ২০২৩ ২:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩, ২০২৩ ২:৫৩ অপরাহ্ণ

 

ভালো ও সেবামূলক কাজের স্বীকৃতি স্বরূপ প্রতিবছরই বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদক প্রদান করা হয়ে থাকে। এর আগে কখনো কোনো পুলিশ দম্পতিকে একসঙ্গে পদক পেতে না দেখা গেলেও এবার ব্যতিক্রম ঘটনা ঘটেছে।

প্রথমবারের মতো একসঙ্গে পদক পেয়েছেন বগুড়ার পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্ত্তী ও পুলিশ সদরদপ্তরের এআইজি সুনন্দা রায়।

পুলিশ সুপার দম্পতি সুদীপ কুমার চক্রবর্ত্তী ও সুনন্দা রায় দুজনই বিসিএস ২৪তম ব্যাচের কর্মকর্তা।

মঙ্গলবার (৩ জানুয়ারি) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে আয়োজিত পুলিশ সপ্তাহ-২০২৩ এ অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে এ পদক পরিয়ে দেন।

দুজনের মধ্যে, এসপি সুদীপ কুমার চক্রবর্ত্তী পেয়েছেন ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা’ এবং সুনন্দা রায় পেয়েছেন ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ