প্রথম দিনেই চমক দেখালো টাবু-কারিনা-কৃতির ‘ক্রু’ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৫৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রথম দিনেই চমক দেখালো টাবু-কারিনা-কৃতির ‘ক্রু’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ৩০, ২০২৪ ৪:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ৩০, ২০২৪ ৪:৩৭ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
প্রথম দিনেই ভারত জুড়ে বক্স অফিসে চমক দেখালো ‘ক্রু’। সোনা পাচারের প্রেক্ষাপটে তিন বিমানসেবিকার ‘কাণ্ড’ নিয়ে তৈরি পরিচালক রাজেশ কৃষ্ণানের ‘ক্রু’ এবছরের তৃতীয় সর্বোচ্চ ওপেনিং-এর রেকর্ড গড়েছে।

ইন্ডাস্ট্রি ট্র্যাকার সাচনিল্কের সূত্রে জানা গেছে, ছবিটি মুক্তির প্রথম দিনে মুক্তির প্রথম দিন আয় করেছে ৮ কোটি ৭৫ লক্ষ রুপি।

এবছরের সর্বোচ্চ ওপেনিং-এর রেকর্ড ‘ফাইটার’-এর। প্রথম দিনে দ্বিতীয় সর্বোচ্চ আয় করেছে ‘শয়তান।’ তৃতীয় স্থান দখল করলো ‘ক্রু।’

মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ক্রু। ‘নিউজ এইটিন শোশা’ ৩.৫ তারকা দিয়েছে ছবিটিকে। লেখা হয়েছে, ‘গন্তব্যে পৌছাতে পারেনি ক্রু। কারিনা, টাবু, কৃতির সেরা কাজ এটি নয় অবশ্যই। কুকি-কাটার হওয়ার চেষ্টাও বিফলে গেছে। শুধু নানা চড়াই উতরাইয়ের মাঝেও নারীদের বন্ধুত্ব দেখার জন্য একবার দেখা যেতে পারে। তারা একে অপরকে সাহসিকতার সঙ্গে ভালোবাসে, রক্ষা করে এবং সমর্থন করে। সাধারণত সিনেমাগুলোতে এমনটা দেখা যায় না বললেই চলে।’

টাইমস অব ইন্ডিয়ার ফিল্ম ক্রিটিক রেণুকা ভবহারেও ৩.৫ তারকা দিয়েছেন ‘ক্রু’-কে। লিখেছেন, ‘স্মুথ টেক অফ, দারুণ ফার্স্ট হাফ, বাম্পি ল্যান্ডিং।’ তবে ছবির কমেডির প্রশংসা করেছেন তিনি।

তবে এক্স(সাবেক টুইটার)-এ প্রশংসা পাচ্ছে ছবিটি। রাজেশ কৃষ্ণান নামে এক ভক্ত লিখেছেন, ছবিটি এয়ার হোস্টেসদের জীবন মানবিক দৃষ্টিকোণ থেকে তুলে ধরা হয়েছে। দিন শেষে তারাও মানুষ।’

স্মৃতি নামের আরেক ভক্ত লিখেছেন, ‘হল থেকে বের হয়ে এখনও হাসছি। আমার মনে হয় রবিবার আবারও দেখবো এই ছবি।’

‘ক্রু’ সিনেমায় বিমানসেবিকার চরিত্রে দেখা গেছে টাবু, কারিনা ও কৃতিকে। এ তিন অভিনেত্রী ছাড়াও ক্রু সিনেমায় আছেন দিলজিৎ দোসাঞ্জ, কপিল শর্মা, শাশ্বত চট্টোপাধ্যায়, রাজেশ শর্মার মতো জনপ্রিয় অভিনেতা। কমেডির মোড়কে সাজানো হয়েছে গল্প।

প্রযোজক একতা কাপুর জানিয়েছেন, এয়ারলাইন ইন্ডাস্ট্রির অনেক অজানা গল্প তুলে ধরা হয়েছে এ সিনেমায়। বিমানসেবিকাদের সংগ্রামের গল্প জানা যাবে। সিনেমাটি শুধু দর্শকদের মনোরঞ্জন করবে তা-ই নয়, অনুপ্রাণিতও করবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ