প্রথম ধাপের ফলাফলে এগিয়ে এরদোয়ান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মে ১৪, ২০২৩ ১০:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মে ১৪, ২০২৩ ১০:২৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক
তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম ফলাফলে এগিয়ে রয়েছে রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। প্রথম ধাপে মোট ৯ দশমিক ১ শতাংশ ভোট গণনার ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে এরদোয়ান ৫৯ দশমিক ৪৭ শতাংশ ভোট পেয়েছেন এবং বিপরীতে কিলিচদারোগ্লু ৩৪ দশমিক ৭৯ শতাংশ ভোট পেয়েছেন। খবর বিবিসি।
এদিকে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদোলুর বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, প্রাথমিক বেসরকারি ফলাফলে এরদোয়ান ৫৬ দশমিক ৬৭ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিলিচদারোগ্লু ৩৭ দশমিক ৪১ শতাংশ ভোট পেয়েছেন। বার্তাসংস্থাটির তথ্যমতে, এ পর্যন্ত মোট ভোটের ১৭ শতাংশ গণনা করা হয়েছে।
এরদোগান ও কিলিচদারোগ্লুর কেউ-ই যদি ৫০ শতাংশের বেশি ভোট না পান তবে ২৮ মে দ্বিতীয় দফায় গড়াবে ভোট। বিশ্লেষকরা বলছেন. তুরস্কের কয়েকটি বড় শহরে তুলনামূলক সিংসভাগ সমর্থন রয়েছের কিলিচদারোগ্লুর। যদিও তিনি প্রাথমিক ফলাফলে পিছিয়ে রয়েছেন তবে বাকি ফলাফলগুলো আসার সাথে সাথে এরদোয়ানের পিছিয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে।
কে আসছে ক্ষমতায়, তা নিয়ে আগে থেকেই চলছিল ব্যাপক আলোচনা। ২০ বছর ধরে ক্ষমতায় থাকা জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) রিসেপ তাইয়েপ এরদোয়ান নাকি রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) কেমাল কিলিচদারোগলু? আলোচনায় বাদ পড়েনি অপর প্রার্থী সিনান ওগানও।
এদিকে নির্বাচন পূর্ববর্তী জরিপ বলছে, এরদোগানের চেয়ে এগিয়ে আছেন কিলিচদারোগ্লু। সত্যিই যদি নির্বাচনে এরদোগানের পরাজয় ঘটে তবে নির্বাচন মেনে নিবেন কি-না এ নিয়েও সন্দেহ পোষণ করছেন অনেকে। তবে এরদোগান সাংবাদিকদের জানিয়েছেন, গণতান্ত্রিক পথেই এগোবেন তিনি।
আজকের পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে পাঁচ জোটের মাধ্যমে ৩০টিরও বেশি রাজনৈতিক দল এবং ১৫০ স্বতন্ত্র প্রার্থী। এই ভোটগ্রহণের জন্য সারা দেশে এক লাখ ৯১ হাজার ৮৮৫টি ব্যালট বক্স স্থাপন করা হয়। এবার নিবন্ধিত ভোটারের সংখ্যা ছয় কোটি ৪১ লাখেরও বেশি। এর মধ্যে বিদেশে অবস্থানরত ১৭ লাখ ৭৬ হাজার ভোটার তাদের ভোট দিয়ে দিয়েছেন। আর এবারের নির্বাচনে প্রথমবারের মতো ভোট ৪৯ লাখ নতুন ভোটার।
জনতার আওয়াজ/আ আ