প্রথম সিলেটি গানেই সফল সুরেলা গায়িকা সাদিয়া লিজা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রথম সিলেটি গানেই সফল সুরেলা গায়িকা সাদিয়া লিজা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১, ২০২৩ ২:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১, ২০২৩ ২:৫৬ অপরাহ্ণ

 

দেশীয় সঙ্গীতাঙ্গনের তরুণ প্রজন্মের সুন্দরী – সুরেলা গায়িকা সাদিয়া লিজা। অডিও মাধ্যম, স্টেজ ও টেলিভিশন শো মাতানো এই গায়িকা প্রথম বারের মতো সিলেটের আঞ্চলিক ভাষায় একটি মৌলিক গান গেয়েছেন। গানটি ইতিমধ্যে আশা জাগানিয়া জনপ্রিয়তা অর্জন করে শ্রোতা – দর্শকদের মুগ্ধতায় ভরে দিয়েছে। গানটির শিরোনাম ‘ফুয়া খারাপ নায়’। গানটি লিখেছেন ও সুর করেছেন চৌধুরী কামাল। আর এই গানে সাদিয়া লিজা’র সঙ্গে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন গীতিকার – সুরকার চৌধুরী কামাল নিজে। গানটির সঙ্গীতায়োজন করছেন এম এ রহমান।

জনপ্রিয়তা পাওয়া সিলেটি এই গানের সহশিল্পী চৌধুরী কামাল সম্পর্কে সাদিয়া লিজা বলেন, উনি লন্ডন প্রবাসী। সঙ্গীতপ্রেমী এই মানুষটি গান ভালোবাসেন, পছন্দ করেন। বিশেষ করে দেশীয় লোকগান নিয়ে বেশী কাজ করেন। সেই সুবাদে আমাকে এই মর্ডাণ ফোক গানটি উনি পাঠিয়েছিলেন আমাকে শুনার জন্যে। গানটি শুনে আমার ভালো লাগলো। অতঃপর গানটি দুজনে মিলে গাইলাম।

খুব অল্প সময়ের মধ্যেই গানটি আমরা স্টুডিও ভার্সন করে দর্শকদের সামনে উপস্থাপন করেছি।খুব সাধারণ ভাবে উপস্থাপন করেও যে অল্প সময়ে গানটি সবাই পছন্দ করবেন, শুরুতে তা বুঝিনি। গানটি মাত্র দুই সপ্তাহে প্রায় দেড় লক্ষবার শুনেছেন শ্রোতারা এবং এর পাশাপাশি দেখলাম টিকটকেও প্রায় ৬০ হাজার ভিডিও হয়েছে এই গানটির।

সাদিয়া লিজা জানান, গানটির মূল ভিডিওটি দেখা যাচ্ছে চৌধুরী কামাল ভাইয়ের নিজস্ব ইউটিউব চ্যানেলে Ck And Music এ।

গানটির জনপ্রিয়তা প্রসঙ্গে জানতে চাইলে সাদিয়া লিজা বলেন, অল্প সময়েই গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বিভিন্ন প্রোগ্রামে গেলে দর্শক – শ্রোতা আর আমার ভক্তরা জিজ্ঞেস করছেন – আপু সিলেটের আপনার গানটা গাইবেন না ? আমি তখন মজা করে বলি যে, কামাল ভাই বাংলাদেশে আসলে ওনার সঙ্গেই গাইবো গানটা।

এই জনপ্রিয় শিল্পী আরও বলেন, এই মৌলিক গানটি আমাদের মডার্ন ফোক ধরার গান গাইতে উৎসাহিত করেছে। তাই আমরা শ্রোতাদের ভালো লাগার বিষয়টা মাথায় রেখে আরও নতুন কাজ উপহার দিতে পারবো বলে আশা রাখছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ