প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে কারানির্যাতিত যুবদল নেতা রানার নেতৃত্বে আনন্দ মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২৩, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে কারানির্যাতিত যুবদল নেতা রানার নেতৃত্বে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ১০, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ১০, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ

 

আনিসুর রহমান ফারুক :
ছবিঃ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায় বিএনপির চেয়ারম্যান ও বতর্মান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে ময়মনসিংহ ছাত্রদলের সাবেক নেতাকর্মীরা।

বুধবার (১৯ জুন) বিকালে নগরীর বিদ্যাময়ী গার্লস স্কুলের সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে টাউন হল মোড় প্রদক্ষিণ নতুন বাজার দলীয় কার্যলয়ে এসে শেষে হয়। কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই আনন্দ মিছিল করা হয়।

দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান রানার নেতৃত্বে আনন্দ মিছিলে ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আনন্দ মিছিল শেষে দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান রানা বলেন, কেন্দ্রীয় যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি দলের ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি।

গত ৪ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ