প্রধানমন্ত্রীকে কটুক্তির মামলায় কাঠগড়ায় বাবুল চেয়ারম্যান - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে কটুক্তির মামলায় কাঠগড়ায় বাবুল চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৮, ২০২২ ১০:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৮, ২০২২ ১০:২১ অপরাহ্ণ

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুলের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতে মামলাটি করেন চেঙ্গাকান্দী পাইকপাড়া এলাকার আবুল হাশেমের ছেলে মো. ফারুক। ওই মামলায় আজ আদালতে হাজির হয়ে ২০ হাজার টাকায় জামিন নেন।

মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ১২/০২/২০২২ তারিখে পাইকপাড়া ইসলামিয়া মাদ্রাসার মাঠে রাতে ইসলামী সম্মেলনে বারদী ইউনিয়ন চেয়ারম্যান বাবুল তার বক্তব্য বলেন যে- ‘আমি বারদী ইউনিয়নের ম্যাজিস্ট্রেট, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আমার অনুমতি নিয়ে বারদী আসতে হবে। এখন থেকে প্রশাসনকে অবশ্যই আমার পক্ষে কাজ করতে হবে। কারো ফোনে প্রশাসন আসবে না, আমি যদি বলি সুইচ অফ, দিস ইজ অফ মর্মে দাম্ভিকতাপূর্ণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে মানহানিকর বক্তব্য প্রদান করে।’

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বাবুলের ওই বক্তব্য ভাইরাল হওয়ার পর দেশজুড়ে নানা ধরনের মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

বিবাদী লায়ন মাহবুবুর রহমান বাবুল, বারদী ইউনিয়নের চেয়ারম্যান হয়ে দেশের সর্বোচ্চ নির্বাহী ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রীকে নিয়ে এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সারা দেশে আলোচিত হয়। দেশের প্রধানমন্ত্রী তথা সরকার প্রধানকে বারদী আসতে তাহার অনুমতি লাগবে মর্মে মন্তব্য করে মানহানি করেছে মর্মে ফারুক হোসেন বাদী হয়ে সোনারগাঁ আদালতে ৮৮/২২ নং মামলা দায়ের করেন। ওই মামলায় ডিবি তদন্ত পূর্বক সত্যতা পাওয়ার রিপোর্ট দিলে বাবুল চেয়ারম্যান আজ আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে ২০ হাজার টাকা মুচলেকায় যে কোন শর্তে পরবর্তী ধার্য তারিখ পযর্ন্ত জামিন নেন। আদালত বিচার কাজ শুরু করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ