প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: গ্রেফতার দুই প্রবাসী - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১৪, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: গ্রেফতার দুই প্রবাসী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ৪, ২০২৪ ২:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ৪, ২০২৪ ২:৪৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
২০২৩ সালের এপ্রিলে বিদেশ সফরে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অফিসিয়াল realmec55ksa@gmail.com ইমেইল হতে ইংরেজিতে একটি হুমকি বার্তা সম্বলিত ইমেইল আসে।

হুমকির বার্তায় বলা হয়, ২৭ ই এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোর ৪ টায় গুলি করা হবে। তাৎক্ষণিকভাবে বিষয়টি ডিএমপি ও পুলিশ সদর দপ্তরের মাধ্যমে প্রধানমন্ত্রীর দপ্তরে জানানো হয়। বিদেশ সফরকালেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাড়ানো হয়।

ওই ঘটনায় দীর্ঘ তদন্ত ও সৌদি আরবে থাকা রাষ্ট্রদূত ও সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীর মাধ্যমে সৌদি সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা হয়। এরপর দুজনকে সনাক্ত করে চলতি বছরের ২৯ জানুয়ারি বাংলাদেশে পাঠানো হলে তাদের গ্রেপ্তার করে সিটিটিসি।

গ্রেপ্তাররা হলেন, সৌদি যুবদলের সভাপতি কবির হোসেন ও সহযোগী দীন ইসলাম।

সিটিটিসি বলছে, রাষ্ট্রীয় বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারার অংশ হিসেবে খোদ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়া হয়েছিল।

রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, সিটিটিসি প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান।

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে ই-মেইল প্রেরণকারী ও তার সহযোগীসহ গ্রেফতার ২ ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ কর্তৃক সৌদি আরব হতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ইমেইল প্রদানকারী ২ জনকে গ্রেফতার করা হয়েছে ।
গ্রেফতারকৃতদের নামঃ (১) দীন ইসলাম (২) কবির হোসেন

তিনি বলেন, গত বছরের ১৭ এপ্রিল বিকেল ৪ টা ৫৯ মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া পাবলিক রিলেশন সেন্টারের ইমেইল dmpmediacell@gmail.com এ realmec55ksa@gmail.com ইমেইল হতে একটি হুমকি বার্তা সম্বলিত ইমেইল আসে।

ইমেইল-এর সাবজেক্ট লাইনে “Prime Minister Sheikh Hasina will be shot at 4 am on April 27. Bangladesh police do not have the power to prevent this attack. ২৭ ই এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোর ৪ টায় গুলি করা হবে। বাংলাদেশ পুলিশের ক্ষমতা নেই এই হামলা টেকানোর মহারণের সাক্ষী হবে ২৭ ই এপ্রিল” এবং ইমেইল-এর বডি তে একই হুমকি বার্তা লেখা ছিল।

সিটিটিসি প্রধান বলেন, বিষয়টি অবহিত হওয়ার পর তাৎক্ষনিকভাবে হুমকি বার্তার ভয়াবহতা এবং জাতীয় নিরাপত্তা ও শান্তি-শৃংখলার স্বার্থে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি বার্তামূলক ইমেইল প্রেরণকারীকে দ্রুত সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য সিটিটিসি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনকে নির্দেশনা প্রদান করা হয়।

সিটিটিসি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি চৌকস টিম গোপনীয় অনুসন্ধান এবং প্রযুক্তিগত বিশ্লেষণ শেষে ইমেইল বার্তা প্রেরণকারীকে সনাক্ত করতে সক্ষম হয় এবং হুমকি বার্তা প্রেরণকারী ব্যক্তির নাম নাম দীন ইসলাম বাদল বলে নিশ্চিত হয়। হুমকি বার্তা প্রদানকারীর ইন্টারনেট(IP)অ্যাকটিভিটি পর্যালোচনা করে তার অবস্থান সৌদি আরবে বলে তদন্তে নিশ্চিত হয় তদন্ত টিম।

একই ঘটনায় ২০ এপ্রিল ডিএমপি মিডিয়া পাবলিক রিলেশন সেন্টারের ইমেইল এ মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতাসহ অজ্ঞাতনামা সহযোগীদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা করে সিটিটিসি। মামলা নং – ১৫।

একই তারিখে মামলার আসামী এবং সহযোগীদের সৌদি আরব থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য পুলিশ হেডকোয়ার্টার্স এর এনসিবি-ইন্টারপোল এর মাধ্যমে এবং একই সাথে ডিপ্লোমেটিক চ্যানেল ব্যবহার করে কার্যক্রম গ্রহণ করে সিটিটিসি।

দীর্ঘ প্রক্রিয়ার পর এবং সৌদি কর্তৃপক্ষ কর্তৃক তদন্ত শেষে অবশেষে ২৯ জানুয়ারি সৌদি আরব সরকার প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা দীন ইসলামকে তার সহযোগী কবির হোসেনসহ আটক করে বাংলাদেশে প্রেরণ করলে তাদের হযরত শাহজালাল বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় দীন ইসলামের কাছ থেকে হুমকি প্রদানকারী ইমেইল অ্যাড্রেসটির রিকভারী মোবাইল নাম্বারটিসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ডিএমপি’র অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান বলেন, গত ১০ বছর ধরে সৌদিতে থাকা কবির সৌদি হোসেন যুব দলের একাংশের সভাপতি। একই সৌদি যুবদলের নেতা দীন ইসলাম। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

প্রধানমন্ত্রীকে হুমকির উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ ২৭ বার হত্যার চেষ্টা চালানো হয়েছে। যে কারণে এই হুমকিকেও গুরুত্ব বিবেচনায় নিয়ে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের বক্তব্য সন্দেহজনক। শেখ হাসিনাকে হত্যার চেষ্টা বা হামলা করা হলে রাষ্ট্রীয় বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এটাই তাদের ছিল উদ্দেশ্য। তাদের সঙ্গে আরও কারো যোগসাজশ ছিল কি-না তা জানতে জিজ্ঞাসাবাদ করা হবে।

তিনি সৌদি সরকার ও সৌদিতে বাংলাদেশী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান, দীর্ঘ সময় তদন্ত ও পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতাদের বাংলাদেশে পাঠানোর জন্য।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ