প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছেন ৬০টি ভূমিহীন পরিবার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুন ৯, ২০২৪ ৯:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুন ৯, ২০২৪ ৯:৩১ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি
আগামী ১১ জুন ৫ম পর্যায়ের ২য় ধাপে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ভূমিহীন ও আশ্রয়ন প্রকল্পের ৬০টি ঘর উদ্বোধন উপলক্ষে নাটোরের সিংড়ায় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ জুন) বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-আমিন সরকার, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলামসহ গণ্যমাধ্যম কর্মীরা।
উল্লেখ্য, ইতোমধ্যে সিংড়া উপজেলায় ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম দফায় ২০১৩টি ঘর উদ্বোধন করা হয়েছে। ৫ম দফার ২য় পর্যায় ৬০টি ঘর উদ্বোধন করা হবে।
জনতার আওয়াজ/আ আ