প্রধানমন্ত্রীর জন্য বাসভবন নির্মাণের নির্দেশনা চেয়ে রিট - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪১, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধানমন্ত্রীর জন্য বাসভবন নির্মাণের নির্দেশনা চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ ১০:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ ১০:০৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
প্রধানমন্ত্রীর জন্য একটি বাসভবন নির্মাণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, গণপূর্ত সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিব, জাতীয় সংসদ সচিবালয় সচিব এবং পুলিশের মহাপরিদর্শককে বিবাদী করা হয়েছে।

রিটকারী আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল জানান, রোববার হাইকোর্টের মূল ভবনের ২৩ নম্বর বেঞ্চে এ রিট আবেদনের শুনানি হবে।

আবেদনে বলা হয়, ২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানের পর গণভবনের আগের সরকারি বাসভবনটি একটি পাবলিক জাদুঘরে রূপান্তরিত করা হয়। এরপর প্রধানমন্ত্রী ও তার পরিবারের জন্য একটি নিরাপদ ও উপযুক্ত সরকারি বাসভবন নির্ধারণ, নির্মাণ বা সংস্কারের কোনো দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমানে প্রধানমন্ত্রীর কোনো সরকারি বাসভবন নেই।

প্রধানমন্ত্রীর জন্য পর্যাপ্ত নিরাপত্তা, মর্যাদা ও যথাযথ আবাসিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাকে ‘জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়’ হিসেবে উল্লেখ করে রিটে বলা হয়, সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রীর একটি নিরাপদ ও সরকারিভাবে নির্ধারিত বাসভবন পাওয়ার অধিকার রয়েছে।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা, সুরক্ষা ও প্রাতিষ্ঠানিক মর্যাদা রক্ষার গুরুত্ব তুলে ধরে রিট আবেদনে আরও বলা হয়, তার জন্য একটি নিরাপদ সরকারি বাসভবন নির্মাণ বা নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান পদক্ষেপ গ্রহণে স্পষ্ট নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা নাগরিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এবং প্রশাসনিক দায়িত্ব ও জাতীয় নিরাপত্তা বিবেচনা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ