প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি ভিপি নুরের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ৯, ২০২৩ ৫:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ৯, ২০২৩ ৫:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক
সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
বুধবার (৮ নভেম্বর) রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে এ আহ্বান জানান তিনি।
সরকারের পদত্যাগ ও সুষ্ঠু নির্বাচনের একদফা দাবিতে বিরোধী দলসমূহের ডাকা দেশব্যাপী তৃতীয় দফার ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে পল্টন আল রাজি কমপ্লেক্সের সামনে থেকে মিছিল বের করে গণঅধিকার পরিষদ। মিছিলটি পল্টন মোড়, নাইটিংগেল মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাংকির মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
নুরুল হক নুর বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের নেতাদের বলতে চাই, আপনাদের পাশে কেউ নেই। দেশের জনগণ আপনাদের পাশে নেই, বিদেশিরাও আপনাদের পাশে নেই। আপনাদের চাপাবাজি, ফাঁপরবাজি বেশিদিন টিকবে না। ভালো চাইলে আপনারা সময় থাকতে পদত্যাগ করুন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিন।
তিনি আরও বলেন, পুলিশসহ সরকারি কর্মকর্তাদের বলবো- আপনারা দেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্র র্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। কারণ, র্যাব গুম-খুনের সাথে জড়িত। আজকে গুটিকয়েক পুলিশ কর্মকর্তার জন্য দয়া করে আড়াই লক্ষ পুলিশকে কলঙ্কিত করবেন না, নিষেধাজ্ঞার মধ্যে ফেলবেন না।
ভিপি নুর বলেন, জনগণকে বলবো-গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের ধারাবাহিক আন্দোলন চলছে, চলবে। তপশিলের আগ পর্যন্ত আমরা সরকারের মতিগতি দেখবো। যদি তারা একতরফা নির্বাচনের পথে হাঁটে, তপশিলের পর থেকে আরও কঠোর আন্দোলন আসবে।
গণঅধিকার পরিষদের এই অংশের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, পুলিশের ভাইদের বলবো- কারও অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার অংশীদার না হয়ে জনগণের পাশে থাকুন। বাংলাদেশে যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন অবশ্যই সফল হবে। গণঅধিকার পরিষদ হামলা-মামলা উপেক্ষা করে প্রতিটা আন্দোলনে রাজপথে আছে। যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য গণঅধিকার পরিষদ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছে।
তিনি বলেন, সরকার আরেকটি পাতানো নির্বাচন করতে বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার করছে।অনতিবিলম্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তারকৃতদের মুক্তি দিতে হবে।
মিছিলে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, যুগ্ম সাধারণ সম্পাক হাসান আল মামুন, আনিসুর রহমান মুন্না, দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক নিরাপত্তা বিষয়ক সহ-সম্পাদক হেলেনা আক্তার, মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাধারণ সম্পাদক নাদিম হাসান, সাংগঠনিক সম্পাদক মুনজাজুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি সাব্বির হোসেন, নাহিদ তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সুহেল রানা সম্পদসহ নেতাকর্মীরা।
দুদিন বিরতি দিয়ে আগামী রবিবার থেকে ফের দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ আসছে। এটি হবে চতুর্থ দফার অবরোধ কর্মসূচি।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলের দিকে বিএনপিসহ যুগপতের শরিক দল ও জোটগুলোর পৃথকভাবে এই কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে। বিএনপির একটি সূত্র এই তথ্য জানিয়েছে।
চতুর্থ দফায় অবরোধের বিকল্প হিসেবে হরতালের কর্মসূচি নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত অবরোধের সিদ্ধান্ত নেয় বিএনপির হাইকমান্ড।
সরকারের পদত্যাগের একদফা দাবিতে দেশব্যাপী তৃতীয় দফার অবরোধ কর্মসূচি চলছে। ৪৮ ঘণ্টার চলমান এই অবরোধ আগামীকাল শুক্রবার ভোর ছয়টায় শেষ হবে।
টিয়ারশেল নিক্ষেপ পোশাকশ্রমিকদের বিক্ষোভে ফের উত্তপ্ত গাজীপুর
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
সর্বশেষ আপডেট: ৩:১৮ অপরাহ্ন
mzamin
ছবিঃ জীবন আহমেদ
facebook sharing button twitter sharing button skype sharing button telegram sharing button messenger sharing button viber sharing button whatsapp sharing button
গাজীপুর থেকে
গাজীপুরের কোনাবাড়ীতে দুপুরের পর থেকে ফের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। দুপুর পৌনে ৩টার দিকে কোনাবাড়ীতে কাঠের ও প্লাস্টিকের টুল ফেলে সড়ক বন্ধ করে রাখার চেষ্টা করেন পোশাকশ্রমিকরা। বৃহস্পতিবারের এই বিক্ষোভে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দিয়ে সড়ক স্বাভাবিক রাখার চেষ্টা করেন। এসময় তাদের দিকে ইটপাটকেল ও জুতা ছুড়ে মারেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে দুপুর ২টার দিকে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশের সাঁজোয়াযানে করে মাইকে সতর্ক করছে পুলিশ। পুলিশের সঙ্গে বিজিবি ও র্যাবের গাড়িবহরও টহল দিচ্ছে এলাকাজুড়ে।
নতুন মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে সর্বনিম্ন ২৩ হাজার টাকা করার দাবিতে এদিন ফের বিক্ষোভ করে গাজীপুরের পোশাকশ্রমিকরা। সকাল ১০ টার দিকে কোনাবাড়ীর নাওজোর এলাকায় বাইপাস সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এসময় আশপাশের কারখানার বেশ কিছু শ্রমিক কাঠ ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেন।
জনতার আওয়াজ/আ আ