প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আব্দুল্লাহ ছালেহ, অতিরিক্ত প্রেস সচিব রুমন - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪৩, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আব্দুল্লাহ ছালেহ, অতিরিক্ত প্রেস সচিব রুমন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ১:২৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ১:২৪ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব এবং অতিরিক্ত প্রেস সচিব হিসেবে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন জারি করে আবু আব্দুল্লাহ এম ছালেহকে প্রেস সচিব এবং আতিকুর রহমান রুমনকে অতিরিক্ত প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহের নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি/আধা-সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে সরকারের সচিব পদমর্যাদা ও বেতন (৭৮ হাজার টাকা) সহ প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
এই নিয়োগ হবে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে)।
অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনি অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি/আধা-সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব পদে গ্রেড-২ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদান করবেন। এ নিয়োগও প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ