প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, এপ্রিল ২০, ২০২৬ ১:০৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, এপ্রিল ২০, ২০২৬ ১:০৩ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে নাইটেঙ্গেল মোড় ঘুরে বিক্ষোভ মিছিলটি ফের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

তাৎক্ষণিক এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।
এসময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও সিনিয়র পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ