প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চের প্রতিনিধিদের শুভেচ্ছা বিনিময়
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, এপ্রিল ৫, ২০২৬ ৪:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, এপ্রিল ৫, ২০২৬ ৪:৪৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
স্টার সানডে উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রোটেস্ট্যান্ট চার্চের নেতারা।
রবিবার (৫ এপ্রিল) বেলা পৌনে ১২টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান চার্চ প্রতিনিধিরা সেখানে গেলে তাদেরকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী। পরে তারা পরস্পর কুশল বিনিময় করেন।
জনতার আওয়াজ/আ আ