প্রধানমন্ত্রীর সাথে মার্কিন আন্ডার সেক্রেটারির সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ১৩, ২০২৩ ৩:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ১৩, ২০২৩ ৩:১৩ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাৎ হয়।
জানা গেছে, আজ দুপুরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকের আগে জেয়া আইনমন্ত্রী আনিসুল হক ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের সঙ্গে বৈঠক করবেন।
এদিন অন্যান্য ব্যস্ততা ছাড়াও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে তার ডিনার করার কথা রয়েছে।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় আসার পর জেয়া টুইট করেছেন, বাংলাদেশে এসে রোমাঞ্চিত। উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ।
জনতার আওয়াজ/আ আ