প্রধানমন্ত্রীর সামনে তরুণীর আর্তনাদ নিরন্ন মানুষের বোবা কান্নার প্রতিধ্বনি : প্রিন্স - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সামনে তরুণীর আর্তনাদ নিরন্ন মানুষের বোবা কান্নার প্রতিধ্বনি : প্রিন্স

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ২৭, ২০২২ ১:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ২৭, ২০২২ ১:৪৩ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

পদ্মা সেতু উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর সামনে তরুনীর আর্তনাদ আওয়ামী দুঃশাসনে অর্ধাহারে-অনাহারে থাকা কোটি কোটি মানুষের বোবা কান্নার প্রতিধ্বনি ও মানুষের মানবেতর জীবন যাপনের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি বলেন, তরুণীটির আর্তনাদ , সরকারের আত্ম অহমিকাকে মিথ্যা প্রমাণ করেছে।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ ২৭ জুন,সোমবার ধোবাউড়ায় বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ ও উপজেলার পুরাকান্দুলিয়া ইউনিয়নে পাহাড়ি ঢলে প্লাবিত এলাকা পরিদর্শন ও পানি বন্দি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
সকালে ধোবাউড়া উপজেলা বিএনপি কার্যালয়ে নেতাকর্মী ও শুভানূধ্যায়ীরা দলীয় ত্রাণ তহবিলে অর্থ ও ত্রান সামগ্রী প্রদান করেন। বিএনপির ত্রাণ তৎপরতায় সহযোগিতার আহ্বান জানিয়ে ধোবাউড়া বাজারে লিফলেট বিতরণ করেন এমরান সালেহ প্রিন্স।
দুপুর থেকে ট্রলার যোগে নেতাকর্মীদেরকে সাথে নিয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স পুরাকান্দুলিয়া ইউনিয়নের হরিনধরা, কালীনগর, টিকুরিয়ায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।
ত্রাণ সংগ্রহ ও বিতরণকালে এমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী দুঃশাসনে জন দুর্ভোগ সৃস্টি হয়েছে, জনজীবনে নাভিশ্বাস উঠেছে। ঘরে ঘরে আজ মানুষের বোবা কান্না। দূর্গত এলাকায় ত্রাণের জন্য আহাজারি, কিন্তু আওয়ামী লীগ ব্যাস্ত সেতু উদ্বোধনের নামে উৎসব নিয়ে মাতামাতিতে। সেতু উদ্বোধনে ৯ কোটি টাকার টয়লেট আর জেলায় জেলায় কোটি কোটি টাকা বরাদ্দ করলেও সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বন্যার্ত মানুষের জন্য বরাদ্দ মাথা পিছু ৬ টাকা। তাও কোনও জায়গায় বন্যার্ত মানুষ পাচ্ছে না। তাদের বরাদ্দ খাতায় থাকতে পারে, বিতরণে নেই।
বিএনপি দূর্দশাগ্রস্ত মানুষকে সাধ্যমত মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন নেতাকর্মী, ও আগ্রহী জনগণের কাছ থেকে সহায়তা নিয়ে দূর্গত মানুষের কাছে তা পৌছে দিচ্ছে।
তিনি বলেন,দুঃশাসন,দুর্যোগ, দূর্ভোগ,দূর্বিপাকে, বিএনপি থাকে জনগণের পাশে।
ত্রাণ সংগ্রহ ও বিতরণকালে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ধোবাউড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অধ্যাপক জি এম আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মানিক, ফরহাদ রাব্বানী সুমন, মোয়াজ্জেম হোসেন খান লিটন, উপজেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক আজহারুল হক, আবুল হাশিম,খলিলুর রহমান,হাবিবুর রহমান হাবিব ,সোলায়মান সরকার, ওয়াহেদ তালুকদার,যুগ্ম সম্পাদক আবদুল কুদ্দুস, বিএনপি নেতা গাজিউর রহমান, জুয়েল খান,আবদুল মতিন,রফিকুল ইসলাম,আবদুস শহিদ,মাহমুদুল হাসান সোহাগ, মমতাজ হোসেন,আবু তাহের,সিরাজুল সরকার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নয়ন মন্ডল, ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের সহ সভাপতি আবুল কাশেম ডলার, যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজি,সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ,সদস্য সিরাজুল ইসলাম,নয়ন মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ও ধোবাউড়া উপজেলা আহ্বায়ক ইমরান হোসেন,সদস্য সচিব কামরুল হাসান সুমন,জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফারুক হোসেন,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দীন, সদস্য সচিব আমিনুল হক পলাশ, কলেজ ছাত্রদলের আহ্বায়ক সারোয়ার হোসেন,
তাঁতী দলের সদস্য সচিব হাসান শাহ্ পুরাকান্দুলিয়া ইউনিয়ন বিএনপি নেতা আলী হোসেন,নয়ন মিয়া,শ্রমিক দল নেতা ওবায়দুল ফকির প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ