প্রধানমন্ত্রীর সৌদি আরব-গাম্বিয়া সফর বাতিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সৌদি আরব-গাম্বিয়া সফর বাতিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ১৭, ২০২৪ ৩:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ১৭, ২০২৪ ৩:৪০ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ
প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার সৌদি আরব ও গাম্বিয়ার নির্ধারিত সফর বাতিল করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূ‌ত্রে জানা গে‌ছে আগামী ২৪ এপ্রিল থাইল্যান্ড সফ‌রে যা‌চ্ছেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ব‌লেন, মঙ্গলবার রা‌তে সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিলের সিদ্ধান্ত হ‌য়ে‌ছে।

আগামী ২৮ এপ্রিল থেকে রিয়াদে শুরু হতে যাওয়া দুদিনের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ বৈঠক এবং ৩-৪ মে গাম্বিয়ার রাজধানী বানজুলে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) ১৫তম শীর্ষ সম্মেলনে অংশ নিতে সরকারপ্রধানের দেশ দুটি সফরে যাওয়ার কথা ছিল।

ওই কর্মকর্তা জানান, আগামী ২৪ এপ্রিল থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ইউএনএসকাপ কমিশনের ৮০তম সভা এবং দ্বিপক্ষীয় সফরে ২৭ এপ্রিল পর্যন্ত দেশটি সফর করবেন তিনি।

এ প্রসঙ্গে এক কূটনীতিক ব‌লেন, প্রধানমন্ত্রী ২৪-২৭ এপ্রিল থাইল্যান্ড সফর করবেন। সফরের প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রীর ওই সফরে থাইল্যান্ডের স‌ঙ্গে ছয়টি চুক্তি হতে পারে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ