প্রধানমন্ত্রীর হাতে বিটিভির প্রকাশনা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধানমন্ত্রীর হাতে বিটিভির প্রকাশনা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ২৭, ২০২২ ৫:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ২৭, ২০২২ ৫:৪৩ অপরাহ্ণ

 

‘সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধুর অসমাপ্ত যাত্রা’ ধারাবাহিক পর্বগুলো পুস্তক আকারে প্রকাশ করেছে বিটিভি। যে মুদ্রিত সংস্করণের প্রতিটি পর্বের সঙ্গে আছে একটি করে কিউআর কোড, যা স্ক্যান করে ফেসবুকের মাধ্যমে পর্বগুলো ভিডিও আকারে দেখতে পারবেন সবাই। 

তথ্যবহুল এই ধারাবাহিকগুলো থেকে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও আদর্শ সম্পর্কে অনেক কিছু জানা যাবে বলে প্রত্যাশা করছে রাষ্ট্রীয় এই গণমাধ্যমটি। এ প্রকাশনায় রয়েছে মোট ১০০টি পর্ব। এটি গবেষণা ও সম্পাদনা করেছেন বিটিভির উপ মহাপরিচালক (বার্তা) অনুপ খাস্তগীর।
বাংলাদেশ ন্যাশনাল আর্কাইভ, বিশিষ্ট জনের সাক্ষাৎকার ও ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে। 
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রী কার্যালয়ে মন্ত্রীসভার বৈঠকে প্রধানমন্ত্রীর হাতে ‘সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধুর অসমাপ্ত যাত্রা’ পুস্তকটি তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় সঙ্গে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার। একইসঙ্গে মুজিব শতবর্ষ উপলক্ষে শেখ মুজিবকে নিয়ে বিটিভির শত গানের সংকলনের সিডিও উপহার দেন প্রধানমন্ত্রীকে।
বিটিভির মহাপরিচালক বলেন, ‘বাংলাদেশকে জানতে বঙ্গবন্ধুকে জানার বিকল্প নেই। টিভি প্রামাণ্য সিরিজের পাশাপাশি পুস্তক সংস্করণ প্রকাশিত হওয়ায় এই মূল্যবান ধারাবাহিকগুলো আরও সহজভাবে পাঠকের কাছে পৌঁছে যাবে। ধারাবাহিকগুলোর মাধ্যমে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে আরও গভীরভাবে চেনার ও জানার সুযোগ পাবে। বঙ্গবন্ধুকে নিয়ে যারা গবেষণা করতে ইচ্ছুক তাদের জন্য এই পুস্তকটি নতুন আগ্রহ সৃষ্টি করবে। ধারাবাহিকগুলো নির্মাণে রাজনীতিবিদ, লেখক, বুদ্ধিজীবী ও বঙ্গবন্ধুর সহকর্মীসহ অনেকেই তথ্য ও উপাত্ত দিয়ে এবং পাণ্ডুলিপি লিখে সহায়তা করেছেন, তাদের সকলের কাছে বিটিভি কৃতজ্ঞ।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ