প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ ১১:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ ১১:০৫ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়নে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজ নির্মাণকাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়নে বিশ্বাস করেন। উন্নয়নের স্বপ্ন নিয়ে জনগণ আমাদের নির্বাচিত করেছেন। উন্নয়নের মাধ্যমেই সেই প্রত্যাশা পূরণ করব।
পরে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজটি দীর্ঘদিনের প্রত্যাশিত একটি প্রকল্প। জনগণের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এ সেতু ঢাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী বছরের মধ্যে এটি চালু করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ ‘গ’ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মেহেদী ইসলামসহ অনেকে।
জনতার আওয়াজ/আ আ