প্রধানমন্ত্রী ‘কঠিন সময়ে’ ব্রাসেলস যাচ্ছেন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধানমন্ত্রী ‘কঠিন সময়ে’ ব্রাসেলস যাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ২৩, ২০২৩ ১:১৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ২৩, ২০২৩ ১:১৬ পূর্বাহ্ণ

 

কূটনৈতিক রিপোর্টার

অত্যন্ত ‘কঠিন সময়ে’ প্রধানমন্ত্রী ব্রাসেলস যাচ্ছেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, সময়টাকে ‘কঠিন’ বললাম এ জন্য যে, নির্বাচন ঘনিয়ে আসছে, এই সময়ে আমাদের ভোটারদের কাছে থাকার কথা। তারা চাইলেই আমরা ক্ষমতায় আসবো। আমার বিশ্বাস, যে উন্নয়ন হয়েছে তাতে আমরা জনগণের ভোটে আবার নির্বাচিত হবো। মন্ত্রী বলেন, নির্বাচনকালে সময়ের মূল্য অনেক বেশি। এই সময়ে প্রধানমন্ত্রীকে বিদেশে যেতে হচ্ছে। গ্লোবাল গেটওয়ে ফোরামের প্রথম সম্মেলনে অংশগ্রহণের জন্য আগামীকাল ব্রাসেলস যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী ৩ দিনের সফরে বেলজিয়াম যাচ্ছেন জানিয়ে মন্ত্রী বলেন, ইইউ’র সঙ্গে আমাদের সম্পর্ক কম্প্রিহেনসিভ পার্টনারশিপে উন্নীত হচ্ছে। তারা অনেক টাকা পয়সা দিবে। প্রধানমন্ত্রীর সফর প্রস্তুতির আপডেট জানাতে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

ড. মোমেন বলেন, ‘বিশ্বব্যাপী স্মার্ট, পরিবেশবান্ধব এবং নিরাপদ ডিজিটাল প্রযুক্তি, জ্বালানি, পরিবহন খাতে অবকাঠামো নির্মাণ এবং স্বাস্থ্য, শিক্ষা ও গবেষণা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে ইউরোপিয়ান ইউনিয়ন ২০২১ সালের ডিসেম্বর মাসে গ্লোবাল গেটওয়ে উদ্যোগের ঘোষণা দেয়। এ উদ্যোগের আওতায় ইউরোপিয়ান ইউনিয়ন, সদস্য রাষ্ট্র ও অন্যান্য অংশীদাররা অগ্রাধিকার খাতগুলোতে ২০২১-২০২৭ সালের মধ্যে মোট ৩০০ বিলিয়ন ইউরো বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে।

২৫ ও ২৬শে অক্টোবর ব্রাসেলসে গ্লোবাল গেটওয়ে সম্মেলন হবে। সেই সম্মেলনে অংশ নেয়া ছাড়াও সফরকালে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন, বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্দার দে ক্রো এবং লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেলের সঙ্গে প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বাংলাদেশ এবং ইউরোপিয়ান ইউনিয়ন তাদের ৫০ বছরের অংশীদারিত্ব নতুন উচ্চতায় উন্নীত করার ঘোষণা দেবেন বলে আশা করা যায়।’ এ সফরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের মধ্যে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে ৩৫০ মিলিয়ন ইউরোর একটি ঋণ সহায়তা চুক্তি সই হবে। এ ছাড়া, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে অনুদান হিসেবে প্রদানের জন্য ইউরোপিয়ান কমিশন এবং ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের মধ্যে ৪৫ মিলিয়ন ইউরোর একটি চুক্তি এবং বাংলাদেশ সরকার এবং ইউরোপিয়ান কমিশনের মধ্যে ১২ মিলিয়ন ইউরোর একটি অনুদান চুক্তি সই হবে। পররাষ্ট্রমন্ত্রী জানান, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক ইতিমধ্যে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ ব্যক্ত করেছে। এ চুক্তিটি বাংলাদেশে ব্যাংকটির অধিকতর বিনিয়োগের পথ প্রসারিত করবে বলে আশা করা যায়। এ সফরের সময় বাংলাদেশ সরকার এবং ইউরোপিয়ান কমিশনের মধ্যে বাংলাদেশের সামাজিক খাতে ৭০ মিলিয়ন ইউরোর পাঁচটি আলাদা অনুদান চুক্তি সই হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ