প্রধানমন্ত্রী রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গন চান: মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩৯, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধানমন্ত্রী রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গন চান: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬ ১০:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬ ১০:০৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গন চান বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতির প্রভাবমুক্ত রেখে মেধা ও যোগ্যতার ভিত্তিতে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) মোহামেডান স্পোর্টিং ক্লাবের নব নির্বাচিত পর্ষদদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘শুধু খেলা নয়, খেলোয়াড়রা যেন এটিকে পেশা হিসেবে নিতে পারে সেই ভাবনাও তার মাথায় রয়েছে এবং সেই লক্ষ্যে তিনি কাজ শুরু করেছেন। ভাতা দেওয়া বা সম্মাননা দেওয়া বড় কথা নয়, বড় বিষয় হচ্ছে ভবিষ্যতে খেলোয়াড়রা যেন খেলাকেই পেশা হিসেবে নিতে পারে।’

তিনি বলেন, ‘আমরা সবসময় মনে করেছি, খেলাধুলায় কোনো রাজনীতি থাকা উচিত নয়। রাজনীতির কারণে কোনো মেধাবী খেলোয়াড় দল থেকে বা জাতীয় দল থেকে বাদ পড়লে সেটি সবচেয়ে কষ্টের বিষয়। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’

ক্রীড়ামন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের তরুণ ক্রীড়ামন্ত্রী- যিনি নিজেও একজন দক্ষ ও বরেণ্য ফুটবলার ছিলেন এবং দেশকে প্রতিনিধিত্ব করেছেন তাকে অনুরোধ করব, তিনি যেন এই বিষয়টির দিকে লক্ষ্য রাখেন। যদি আমরা ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে পারি, তাহলে অবশ্যই সফল হব। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও সেটাই চান এবং সেটাই তিনি জানিয়েছেন বলেও পুনর্ব্যক্ত করেন।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ