প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় এনসিপির ৪ নেতা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, আগস্ট ৩১, ২০২৫ ৬:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, আগস্ট ৩১, ২০২৫ ৬:৫১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধিদল।
রোববার (৩১ আগস্ট) বিকাল ৫টা ৪০ মিনিটের দিকে দলটির চার নেতা যমুনায় প্রবেশ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এনসিপিকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
প্রতিনিধিদলের সদস্যরা হলেন- এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
এনসিপির পর সন্ধ্যা সাতটায় বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে।
এসব বৈঠকে আগামী নির্বাচন আয়োজনের প্রক্রিয়া, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির উপায় নিয়ে আলোচনা হবে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
জনতার আওয়াজ/আ আ