প্রধান বিচারপতিকে তরবারি দেয়াকে নজিরবিহীন বললেন রিজভী - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধান বিচারপতিকে তরবারি দেয়াকে নজিরবিহীন বললেন রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৩০, ২০২৩ ১:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৩০, ২০২৩ ১:৫৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান দেশের প্রধান বিচারপতিকে তরবারি উপহার দেয়াকে নজিরবিহীন ঘটনা উল্লেখ করে বিস্ময় প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘আমাদের দেশে ১৮৭৮ সালের অস্ত্র আইন অনুযায়ী কোনো অস্ত্রদাতা বা গ্রহিতা যদি অস্ত্র দেয় যিনি দিবেন এবং যে গ্রহণ করবেন তাদের সাজা হবে। আমরা কয়েকদিন আগে দেখলাম মহানগর গোয়েন্দা বিভাগের যিনি প্রধান তিনি তরবারি দিচ্ছেন দেশের যিনি আইনের অভিভাবক প্রধান বিচারপতি তাকে। এই যে তরবারি দিয়েছেন তার কি কোনো লাইসেন্স আছে, বলেছেন আপনাদের কাছে? এর নূন্যতম সাজা ৭ বছর কারাদণ্ড।’

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে ওলামা দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জিয়াউর রহমানের মাজারে দোয়া করছেন রিজভী ও নেতাকর্মীরা
রিজভী বলেন, ‘আপনারা নিশ্চয়ই ভূলে যাননি হুসাইন মোহাম্মদ এরশাদকে সেই সময়ে ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হোসেন একটি অস্ত্র দিয়েছিল যেটি তার বাসায় ছিল। এটার কারণে এরশাদের সাজা হয়েছিল। তখন রাষ্ট্রপতি ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন। এই যে মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান তিনি যে তরবারি দিচ্ছেন প্রধান বিচারপতিকে এটা কোন আইনে দিলেন? আসলে ওরা দেশের প্রচলিত কোনো আইন কানুন তোয়াক্কা করে না আমি আগেও বলেছি। তারা মনে করে শেখ হাসিনার কথাই আইন।’

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘যারা শেখ হাসিনার তল্পিবহন করে, যারা শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসন এবং ফ্যাসিজমকে সমর্থন করে তারা যা কিছু করে এটাই হচ্ছে বৈধ। পৃথিবীতে কোনো দৃষ্টান্ত আছে এই ধরনের ঘটনা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান যিনি দেশের প্রধান বিচারপতিকে তরবারি দিচ্ছেন। প্রধান বিচারপতি যিনি থাকেন ন্যায় বিচার করার জন্য নীরবে নিভৃতে। কেউ যাতে তাকে পক্ষপাতিত্তের দিকে না নিতে পারেন সেটাই হচ্ছে ন্যায় বিচারের দৃষ্টান্ত। এত বড় অন্যায় করলেন এর সর্বোচ্চ শাস্তি হতে পারে যাবৎজীবন কারাদণ্ড। সর্বনিম্ন সাজা হবে ৭ বছর জেল এরশাদ তার উদাহরণ।’

রিজভী বলেন, ‘এখন ডিসি-এসপিরা নৌকার পক্ষে ভোট চায়। তারা কাউকে পছন্দ করতে পারেন, ভোট দিতে পারেন। কিন্তু প্রকাশ্যে কোনো দলের পক্ষে ভোট চাইতে পারেন না। কারণ নির্বাচনের সময় আইনশৃঙ্খলার দায়িত্বে থাকবেন ডিসি, তাহলে কীভাবে একজন ডিসি নৌকার পক্ষ ভোট চায়। এতে বোঝা যায় শেখ হাসিনার আগামী নির্বাচন কত একতরফা ও গণবিরোধী হবে তার নমুনা এখনি ফুটে উঠেছে।

বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপি যখন ক্ষমতায় ছিল আজকে যিনি প্রধানমন্ত্রী কত অন্যায় কথা বলেছেন কত ধরনের মিথ্যা অপপ্রচার করেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্পর্কেও অনেক আজেবাজে কথা বলেছেন অপপ্রচার চালিয়েছেন কিন্তু তিনি ক্ষমতায় আসার পর একটিও প্রমাণ করতে পারেননি। কিন্তু তখন তিনি যে মিথ্যাচার করেছিলেন তারপরও তাকে কিন্তু তখনও গ্রেপ্তার করা হয়নি। শেখ হাসিনা এবং তাদের নেতাকর্মীদেরকে জুলুম নির্যাতন করা হয়নি। বিএনপি ক্ষমতায় থাকার সময়ও তারা তাদের স্বাধীনতা ভোগ করেছে।’

খালেদা জিয়া অত্যন্ত গুরুতর অসুস্থ অবস্থায় আছেন জানিয়ে তিনি বলেন, ‘আমাদের দাবি, সরকার তাকে মুক্তি দেবে। তিনি যেখানে উন্নত চিকিৎসা চান, নাগরিক অধিকার হিসেবে সেই দাবি পূরণ করবে।’

এ সময় ওলামার দলের আহ্বায়ক হাফেজ মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক সদস্য সচিব মাওলানা নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মাওলানা কাজী সেলিম রেজা, যুগ্ম আহ্বায়ক, মাওলানা কাজী আলমগীর হোসেন, মাওলানা কাজী আবুল হোসেন, মাওলানা মাহমুদুল হাসান শামীম, মাওলানা মফিজুর রহমান প্রমুখ।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ