প্রবীরের মৃত্যুতে ভালুকায় কালো ব্যাজ ধারণ করে ক্লাসে অংশ নিয়েছে শিল্পী ও অভিবাবকরা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫ ৩:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫ ৩:১১ অপরাহ্ণ

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি
ভালুকা সাংস্কৃতিক ঐক্য ফোরামের সাবেক সভাপতি ও সুরলহরী সঙ্গীত একাডেমীর নির্বাহী পরিচালক সাংস্কৃতিক ব্যাক্তিত্ব প্রবীর ভৌমিকের মৃত্যুতে শোকের ছায়া পড়েছে ভালুকা সাংস্কৃতিক অঙ্গনে। শুক্রবার সাপ্তাহিক ক্লাসের দিনে প্রতিটি সংগঠনে কালো ব্যাজ ধারন ও এক মিনিট নিরবতা পালন করেছে শিল্পী ও অভিভাবকগন। প্রতিটি সংগঠনেই ছিল এ চিত্র। এর আগে প্রবীরের মৃত্যুতে শুক্রবার এক দিনের শোক কর্মসুচী ঘোষনা করে ভালুকা সাংস্কৃতিক ফোরাম। ফোরামের সভাপতি আলী আহসান কবির ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক বিবৃতিতে সংস্কৃতি কর্মীদের শোক কর্মসুচী পালনের আহ্বান জানান।

কর্মসুচী পালন করায় সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে ভালুকা সাংস্কৃতিক ফোরাম নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন,প্রবীরের মৃত্যুতে ভালুকা সাংস্কৃতিক অঙ্গনের যে ক্ষতি হয়েছে তা পুরণ হবার নয়। প্রতিটি মানুষের মানুষের মনে প্রবীর বেঁচে থাকবে তাঁর কর্ম গুনে। সংস্কৃতি কর্মীরা তার বিদায়ী আত্নার শান্তি কামনা করেন। শুক্রবার সঙ্গীত ,নৃত্য,আবৃত্তি ও চিত্রাংকন ক্লাসে শিক্ষার্থীরা ক্লাস শুরুর পুর্বে তাঁর স্মৃতির প্রতি দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে এবং কালো ব্যাজ ধারন করে। সুরবীণা সাংস্কৃতিক সংস্থার পরিচালক রফিকুল ইসলাম রফিক,সুরধ্বনী শিল্পী কল্যান গোষ্টীর সভাপতি রতন রায় ও সাধারন সম্পাদক বিজয় কুমার সরকার,দোলন চাঁপা সঙ্গীত একাডেমীর পরিচালক জয়া চক্রবর্তী,গীত সঙ্গীত একাডেমীর পরিচালক আসাদুজ্জামান জামাল স্ব স্ব সংগঠনে এ কর্মসুচী পালনে শিল্পীদের সহায়তা করেন।
জনতার আওয়াজ/আ আ