প্রস্তাবিত ফরিদপুর বিভাগ হতে শরীয়তপুর জেলার নাম বাদ দেয়ার দাবীতে বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রস্তাবিত ফরিদপুর বিভাগ হতে শরীয়তপুর জেলার নাম বাদ দেয়ার দাবীতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি
প্রস্তাবিত ফরিদপুর বিভাগ থেকে শরীয়তপুর জেলার নাম বাদ দেয়ার দাবীতে আজ সোমবার দুপুওে শরীয়তপুরের সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে ”জাগো শরীয়তপুর” ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করে । মিছিলটি শরীয়তপুরের চৌরঙ্গী মোড় থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের নিকট একটি স্বারকলিপি দাখিল করেন। এ সময় জেলা ছাত্রদল, জেলা ছাত্রশিবির, গন অধিকার পরিষদ, এনসিপিসহ সমমনা দলের নেতা কর্মীগন অংশ নেয়। তাদের একটাই দাবী ”জাগো জাগো” শরীয়তপুর, যাবোনাগো ফরিদপুর । ঢাকায় আছি ঢাকায় থাকবো। তারা ফরিদপুর যেতে চায় না,ঢাকায় থাকতে চায়। তাদেরকে ফরিদপুর বিভাগের সাথে অর্ন্তভুক্ত করলে বাদ দেয়ার জন্য বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে হুমকি দেন বিক্ষাভকারীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ