প্রস্তুত রায়ট কার, জলকামান ও প্রিজন ভ্যান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ৩০, ২০২২ ২:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ৩০, ২০২২ ২:১৩ অপরাহ্ণ

জুম্মার নামাজের পরই শুরু হবে বিএনপির গণমিছিল। এদিন দলটির এ কর্মসূচীর সাথে মিল রেখে রাজধানীতে গণমিছিল করবে জামায়াতে ইসলামীও। তাই সকাল থেকেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের রাজধানীর বিভিন্ন পয়েন্টে সর্বোচ্চ সতর্ক অবস্থান দেখা গেছে।
এরই অংশ হিসেবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, বায়তুল মোকাররম মসজিদ এলাকাসহ কাকরাইল, বিজয়নগর ও মৌচাক এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেইসঙ্গে প্রস্তুত রাখা হয়েছে রায়ট কার, প্রিজন ভ্যান ও জল কামান।
এই প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল জোনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে ব্রেকিং নিউজকে বলেন, ‘এর আগে বিএনপির ১০ ডিসেম্বরের কর্মসূচীকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করেছিল। অরাজক পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল। গণমিছিলের নামে কোনো অরাজকতা হলে তা কঠোরভাবে দমন করা হবে।’
জনতার আওয়াজ/আ আ