প্রাথমিকের বৃত্তির ফলাফল স্থগিত - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রাথমিকের বৃত্তির ফলাফল স্থগিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ৬:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ৭:৪৩ অপরাহ্ণ

 

প্রাথমিকে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের চার ঘণ্টা পর স্থগিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এর আগে আজ মঙ্গলবার দুপুর ১টায় ফল প্রকাশ করা হয়। পরে বিকেল পৌনে ৫টায় সব ডিপিইওদের (জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা) ই-মেইল পাঠিয়ে ফল স্থগিত করে সংস্থাটি।

উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে সব প্রধান শিক্ষকদের এ তথ্য জানিয়ে দিতে বলা হয়েছে। তবে কী কারণে ফল স্থগিত করা হয়েছে তা জানানো হয়নি।

ই-মেইলে বলা হয়, সংশোধিত ফল কয়েক দিনের মধ্যে যাবে। ঘোষিত ফল স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক অনুপ কুমার রায় বলেন, ফলে কিছু ভুল হয়েছে। তা সংশোধনের কাজ শুরু হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে সংশোধিত ফল প্রকাশ করা হবে।

এর আগে মঙ্গলবার দুপুরে এ ফল প্রকাশ করা হয়। তখন জানানো হয়, প্রাথমিকের পঞ্চম শ্রেণিতে ৮২ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ‍্যে ট‍্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ কোটায় ৪৯ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বৃত্তির ফল প্রকাশ করেন প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

প্রাথমিকের বৃত্তির ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়ার পর বিকেল সাড়ে ৪টার দিকে তা সরিয়ে নেওয়া হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ