প্রাথমিকের শিক্ষার্থীরা বিনামূল্যে জুতা পাবে: প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রাথমিকের শিক্ষার্থীরা বিনামূল্যে জুতা পাবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ২২, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ২২, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে জুতা বিতরণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

প্রধানমন্ত্রী বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষা খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ নেওয়া হয়েছে, যার অংশ হিসেবে বিনামূল্যে জুতা বিতরণের পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, ইতোমধ্যে সারা দেশে দুই লাখ প্রাথমিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করতে ‘ই-হেলথ কার্ড’ চালু, খেলার মাঠ উন্নয়ন এবং অন্যান্য সহায়ক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

সরকারের এসব উদ্যোগ শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ এবং শিক্ষার মানোন্নয়নে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ