প্রাথমিক ও গণশিক্ষাসহ তিন মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬ ১০:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬ ১০:৩৭ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ তিন মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
খাদ্য মন্ত্রণালয়ে সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আবু তাহের মো. মাসুদ রানা, তিনি এতোদিন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন।
আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব পেয়েছেন এত দিন ধরে একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করে আসা মো. সাখাওয়াৎ হোসেন। অন্যদিকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সরকারকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে।
নতুন সরকার ক্ষমতায় আসার পর জনপ্রশাসনে সচিবসহ বিভিন্ন পদে পরিবর্তন হচ্ছে।
জনতার আওয়াজ/আ আ