প্রাথমিক শিক্ষক নিয়োগে আরো দুই বিজ্ঞপ্তি আসছে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ৪:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ৪:৩৫ অপরাহ্ণ

বিভাগভিত্তিক ক্লাস্টার করে শিক্ষক নিয়োগের আরো দুই বিজ্ঞপ্তি আসছে। আজ মঙ্গলবার সচিবালয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।
সচিব বলেন, ‘আজ (মঙ্গলবার) আমরা একটা বিজ্ঞপ্তি দিয়েছি। আজ রংপুর, সিলেট ও বরিশাল বিভাগ মিলে একটি ক্লাস্টার করেছি এবং এই তিন বিভাগের তুলনামূলক বেশি পদ শূন্য রয়েছে। বাকিগুলো নিয়ে আমরা এক বা দুইটা ক্লাস্টার করব। আগামী সপ্তাহে একটা এবং তার পরের সপ্তাহে আরেকটি বিজ্ঞপ্তি যাবে। আগামী ১৫ দিনের মধ্যে আরো দুই বিজ্ঞপ্তি দিয়ে দেব।
জনতার আওয়াজ/আ আ