প্রার্থিতা ফিরে পেতে ইসিতে ৫৬১ আপিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে ৫৬১ আপিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩ ৭:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩ ৭:০১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

প্রার্থিতা বাতিল ও বৈধ প্রার্থীর বিরুদ্ধে আজ শেষ দিন পর্যন্ত মোট ৫৬১ আপিল পড়েছে। আগামীকাল রোববার (১০ ডিসেম্বর) থেকে পর্যায়ক্রমে এসব আপিলের শুনানি ও সিদ্ধান্ত দেওয়া হবে।

শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

এ সময় আগামীকাল বিএনপির মানববন্ধন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটি আইনশৃঙ্খলা বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। কমিশন মনে করলে পরামর্শ দেবে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হয় ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। এরপর ৭ জানুয়ারি হবে ভোটগ্রহণ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ