প্রার্থী ও ভোটারদের সেবায় আজকে সারাদিন খোলা থাকবে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, নভেম্বর ২, ২০২২ ১:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, নভেম্বর ২, ২০২২ ১:০২ অপরাহ্ণ

বিশ্বনাথের জন্য আজ এক ঐতিহাসিক দিন এবং সকল প্রার্থীদের জন্যও সমান গৌরবের দিন আজ I বিশ্বনাথের ইতিহাসে প্রথম মেয়োরাল ইলেকশন I পাস্ ফেল বড় কথা নয় তারা সকলেই বিশ্বনাথের উন্নয়নের জন্যে প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং যারা অংশগ্রহণ করলেন তারা তো হাজার হাজার মানুষের চেয়ে সৌভাগ্যবান যাদেরকে নির্বাচনে অংশ গ্রহণের জন্যে আল্লাহ তায়ালা মনোনীত করেন নাই I নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীদের জন্যে অভিবাদনI অগ্রিম অভিনন্দন বিজয়ীদেরকে এবং আশীর্বাদ যারা এ টার্মে অন্যদের বিজয়ী হওয়ার সুযোগ দিয়ে পরাজয় মেনে নিলেন I যারা পরাজিত হবেন তাদেরকে এই নির্বাচন থেকে অভিজ্ঞতা নিয়ে পরবর্তী নির্বাচনে বিজয়ী হবার জন্যে এখন থেকেই কাজ করে যেতে হবেI কারন জয় পরাজয় শুধু এক টার্ম বা এক পিরিয়ডে শেষ নয় I পরাজয় আমাদেরকে বিজয়ী হতে শেখায় I আমি আশা করছি বিশ্বনাথের ভোটারগণ প্রকৃত অর্থে যোগ্য প্রার্থীদের নির্বচিত করবেন, যারা মানুষের কল্যানে কাজ করবেন; কাজ করবেন বিশ্বনাথের উন্নয়নে I শান্তিপূর্ণ নির্বাচন হবে একজন ভোটার হিসেবে বুকভরা এ আশাবাদটুকু আমার I
জনতার আওয়াজ/আ আ