প্রিয়াঙ্কাদের আতিথেয়তায় মুগ্ধ ঋতুপর্ণা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রিয়াঙ্কাদের আতিথেয়তায় মুগ্ধ ঋতুপর্ণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ২১, ২০২২ ৫:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ২১, ২০২২ ৫:৫৬ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ে করে সুখের সংসার পেতেছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। সম্প্রতি তাদের সুখের সংসারে অতিথি হয়ে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

এ সময় প্রিয়াঙ্কা উপস্থিত ছিলেন না তার বাড়িতে। তাই বলে ঋতুপর্ণাকে খালি মুখে ফিরতে হয়নি। প্রিয়াঙ্কার মা মধু চোপড়ার আতিথেয়তায় যারপরনাই মুগ্ধ হয়েছেন এই টলিউড সুন্দরী। সেই মুগ্ধতা তিনি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

নিজের ফেসবুকে প্রিয়াঙ্কার মা ও স্বামীর সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে ঋতুপর্ণা লিখেছেন, ‘এই সুন্দর ছবিগুলো ও দারুণ একটি চিরকুট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আন্টি। কয়েকদিন আগে লস অ্যাঞ্জেলেসে আপনার সঙ্গে দেখা হয়ে খুবই আনন্দিত হয়েছি। আপনার আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা ও ভালোবাসা। জোনাস পরিবার ও আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লেগেছে। তবে প্রিয়াঙ্কা কাজের কারণে উপস্থিত না থাকায় তাকে খুব মিস করেছি। আপনাদের বাড়িটি স্বপ্নের মতো, যেখানে দারুণ কিছু স্মৃতি তৈরি হয়েছে। অনেক ভালোবাসা আন্টি।’

২৫ নভেম্বর মুক্তি পাচ্ছে ঋতুপর্ণার সিনেমা ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’। এই মুহূর্তে ছবিটির প্রচারণায় সরব রয়েছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়াও তার হাতে রয়েছে আরও একাধিক ছবির কাজ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ